অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বেঙ্গালুরু অফিসে সিবিআই অভিযান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রুপের বেঙ্গালুরু শাখায় এদিন তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এফসিআরএ বা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট-এর ধারা লঙ্ঘন করেছে এই সংস্থা। এই অভিযোগ এই এদিন তল্লাশি চালানো হয়।

মোট ৫১ কোটি টাকা গরমিলের অভিযোগ রয়েছে জানিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট মোতাবেক শোকজ নোটিশ দিয়েছে এই মানবাধিকার সংস্থাকে।
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্ডিয়া। তারা জানিয়েছে, এই ধরনের হয়রানির মধ্যে বারবার পড়তে হচ্ছে। যতবার আমরা ভারতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলছি। অ্যামনেস্টি ইন্ডিয়া ভারতীয় ও আন্তর্জাতিক আইন সম্পর্কে জ্ঞাত। আমাদের লড়াই ভারত হোক বা বিশ্বের অন্য যেকোনও প্রান্তে, তা মানুষের অধিকার নিয়ে। এই একই কথা ভারতীয় সংবিধানে বর্ণিত আছে। এবং ভারতের সংষ্কৃতিতে বহুত্ববাদ, সহিষ্ণুতা এবং অনৈক্যের মধ্যে ঐক্যের কথা রয়েছে।
বেঙ্গালুরুতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অফিসে গত বছরেও তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবছরও একই অভিযোগে তল্লাশি অভিযান চালানো হল।












Click it and Unblock the Notifications