কয়লা কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে পারবে না সিবিআই, নির্দেশ সুপ্রিম কোর্টের

এদিন সর্বোচ্চ আদালতের কাছে তদন্তের গতিপ্রকৃতি জানিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
সিবিআই জানায় এই দুর্নীতির শরিক প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজেও। কারণ তখন তিনি কয়লা মন্ত্রকের দায়িত্বে। কুমারমঙ্গলম বিড়লার মালিকানাধীন হিন্দালকোকে বেআইনিভাবে কয়লা ব্লক বন্টন করা হয়েছিল। ১৫ অক্টোবর সিবিআই-এর দায়ের করা এই এফআইআর-এ শোরগোল পড়ে যায় নানা মহলে। এফআইআরে নাম ছিল প্রাক্তন কয়লা সচিব পিসি পারেখেরও। উপরতলার মদতেই গোটা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে সিবিআই। যদিও শীর্ষ আদালতের বিচারপতি জানিয়েছেন, এখনও ঘটনার তদন্ত করছে সিবিআই। এখনই অর্ডিন্যান্স জারি করা হবে না প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications