যাবতীয় প্রতিরোধ শেষ, সন্ন্যাসিনীর ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বিশপকে গ্রেফতার
টানা তিন দিন ধরে জেরা চলছিল। অবশেষে গ্রেফতার হতেই হল ক্য়াথলিক বিশপ ফ্রাঙ্কো মুলককালকে। তার বিরুদ্ধে এক সন্ন্য়াসিনীকে ধর্ষণের অভিযোগের তদন্ত চলছিল। কেরলের এই ঘটনা মাস খানেক আগে প্রকাশ্য়ে আসে।
টানা তিন দিন ধরে জেরা চলছিল। অবশেষে গ্রেফতার হতেই হল ক্য়াথলিক বিশপ ফ্রাঙ্কো মুলককালকে। তার বিরুদ্ধে এক সন্ন্য়াসিনীকে ধর্ষণের অভিযোগের তদন্ত চলছিল। কেরলের এই ঘটনা মাস খানেক আগে প্রকাশ্যে আসে। ওই সন্ন্য়াসিনীর অভিযোগ ছিল ২০১৪ থেকে ২০১৬-র মধ্যে ফ্রাঙ্কো তাঁকে একাধিকবার ধর্ষণ করেন।

কোচির থ্রিপুনিথুরা মহিলা পুলিশ স্টেশনে তিন দিন ধরে জেরা করা হচ্ছিল ফ্রাঙ্কোকে। সেই সঙ্গে পুলিশ নতুন করে অভিযোগকারিনী সন্ন্যাসিনীর বয়ান নথিভুক্ত করে। গত ১৩ দিন ধরে এই ঘটনাকে কেন্দ্র করে সংস্কারপন্থী বিভিন্ন ক্যাথলিক সংগঠন অভিযুক্ত বিশপ ফ্রাঙ্কো মুলককালের গ্রেফতারের দাবিতে সরব ছিল। কোচিতেও বিক্ষোভ দেখায় ক্যাথলিক চার্চের বিভিন্ন সন্ন্যাসিনী সংগঠন।
ভারতের ক্যাথলিক চার্চের ইতিহাসে ফ্রাঙ্কো মুলককাল হলেন প্রথম বিশপ যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল। ফ্রাঙ্কো জলন্ধর ডায়োসেসে-র বিশপ হিসাবে নিযুক্ত ছিলেন। অভিযোগ, কেরলে অফিসিয়াল ভিজিটের সময় তিনি এক সন্ন্য়াসিনীকে একাধিকবার ধর্ষণ করেছিলেন। জলন্ধর ডায়োসেসে-র কাজ থেকে ধর্ষণে অভিযুক্ত ফ্রাঙ্কোকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সন্ন্যাসিনী ধর্ষণের অভিযোগ আনার পর থেকেই ফ্রাঙ্কো সমানে তা অস্বীকার করে আসেন। এমনকী পুলিশের কাছে দাবি করেছিলেন যে ২০১৪-র ৫ মে তিনি কুরাভিলানগাড়ের কনভেন্টে তিনি ছিলেন না। এই দিনেই ওই কনভেন্টে ফ্রাঙ্কো তাঁকে প্রথমবার ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ করেছিলেন ওই সন্ন্যাসিনী। ফ্রাঙ্কোর দাবি ছিল তিনি ওই কনভেন্টে গেলেও সেখানে রাত্রিযাপন করতেন না। সে সময় তিনি মুথালাকোড়ামের একটি কনভেন্টে থাকছিলেন।

ফ্রাঙ্কো তার বয়ান নিয়ে বিপাকে পড়েন যখন মুথালাকোড়াম কনভেন্টের অন্য সন্ন্যাসিনী এটাকে চ্যালেঞ্জ করেন। এই সন্ন্য়াসিনী জানিয়ে দেন ফ্রাঙ্কো তাঁদের কনভেন্টে সে সময় আসেনি।
পুলিশি তদন্তে ফ্রাঙ্কোর মোবাইল টাওয়ার-এর তথ্য সংগ্রহ করা হয়েছিল। তাতে দেখা যায় ফ্রাঙ্কো ২০১৪-র ৫ মে কুরাভিলানগাড়ের কনভেন্টেই ছিলেন। এখানেই সন্ন্যাসিনীকে ধর্ষণের ঘটনা ঘটেছিল।
জেরায় পুলিশ ফ্রাঙ্কো-কে তদন্তে পাওয়া ধর্ষণের প্রমাণের বিরুদ্ধে তাকে প্রমাণ দিতে বলে। পুলিশ সূত্রে দাবি ফ্রাঙ্কো কোনও প্রমাণই পেশ করতে পারেনি। বরং সে চুপ করেছিল। তবে, এর আগে ফ্রাঙ্কো ৬ মে ২০১৪ সালের একটি ডিভিডি পেশ করেন। প্রথম ধর্ষণের পরের দিনের এই ডিভিডি পেশ করে ফ্রাঙ্কোর দাবি ছিল সন্ন্যাসিনীকে সে ধর্ষণ করে থাকলে পরের দিনের অনুষ্ঠানে কী ভাবে অভিযোগকারিনী তার সঙ্গে অংশ নিয়েছিল? পুলিশ ডিভিডি-র ফরেনসিক পরীক্ষা করে জানতে পারে এটা এডিট করা হয়েছিল। এবং ডিভিডি-র সূত্র ধরেই পুলিশ জানতে পারে অভিযোগকারী সন্ন্যাসিনী সেদিন প্রচণ্ড হতাশ ছিলেন। মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন।

৪৫ বছরের ওই সন্ন্য়াসিনী ২৭ জুন ফ্রাঙ্কোর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এই সময় ওই সন্ন্য়াসিনী কোয়াট্টাম জেলার কুরাভিলানগাড়ে-ই যিসাস কনগ্রেগাশন-এ কাজ করছিলেন।
পুলিশে দায়ের করা অভিযোগপত্রে সন্ন্য়াসিনী জানান, ৫ মে, ২০১৪ সালে ফ্রাঙ্কো তাদের কনভেন্টের অতিথিশালার ২০ নম্বর রুমে ছিল। রাতে ফ্রাঙ্কো ঘরে ডেকে পাঠায়। সন্ন্যাসিনীর অভিযোগ এরপর জোর করে তাঁর সঙ্গে অস্বাভাবিক শারীরিক সম্পর্ক স্থাপন করে ফ্রাঙ্কো। পরের দিন কনভেন্টের সন্ন্যাসিনীদের পক্ষ থেকে আয়োজন করা এক অনুষ্ঠানেও অংশ নিয়েছিল ফ্রাঙ্কো।
সন্ন্যাসিনীর অভিযোগ ২০১৪ সাল থেকে ২০১৬ সালের মধ্যে মোট ১৩বার তাঁকে ধর্ষণ করে ফ্রাঙ্কো। যদিও অভিযুক্ত এই বিশপ সমস্ত অভিযোগ অস্বীকার করে। পাল্টা সে অভিযোগ করে দুরভিসন্ধি থেকেই ওই সন্ন্যাসিনী তাকে ফাঁসিয়েছেন। এমনকী ফ্রাঙ্কো অভিযোগ করে যে ওই সন্ন্যাসিনীর বিরুদ্ধে এক মহিলা তাঁর স্বামীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ এনেছিল। এই ঘটনায় অন্তঃতদন্তের নির্দেশ দেওয়াতেই ওই সন্ন্যাসিনী তার বিরুদ্ধে ধর্ষণের পাল্টা অভিযোগ এনেছেন।
গ্রেফতার হওয়া বিশপ ফ্রাঙ্কো মুলককাল-এর বাড়ি কেরলের ত্রিসূর জেলার মাট্টোম গ্রামে। ১৯৯০ সালে সন্ন্যাসী হয় ফ্রাঙ্কো। ২০০৯ সালে সে অক্সিলিয়ারি বিশপ হয়। ২০১৩ সালে জলন্ধরে তাকে বিশপ হিসাবে নিয়োগ করা হয়। কেরল পুলিশ ফ্রাঙ্কোকে জেরা করা শুরু করতেই তাকে বিশপ পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications