Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্কুলের লকারে মিলল ১ কোটি নগদ অর্থ, ৫৯ লক্ষ টাকার সোনা

আহমেদাবাদ, ২ ফেব্রুয়ারি: চন্দ্রখেরা অঞ্চলের কেন্দ্রীয় বিদ্যালয়ের অব্যবহৃত কর্মী লকার থেকে মিলল ১ কোটি টাকার নগদ অর্থ, সঙ্গে ৫৯ লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট। এই ঘটনায় চমকে গিয়েছেন স্কুলেরই শিক্ষক কর্মীরা।

স্কুলের অধ্যক্ষ জানিয়েছেন, স্কুলে সাফাই কাজ চালানোর সময় বিষয়টি চোখে পড়ে সাফাই কর্মীদের।

স্কুলের লকারে মিলল ১ কোটি নগদ অর্থ, ৫৯ লক্ষ টাকার সোনা

পুলিশের তরফে জানানো হয়েছে, "সাফাই চালানোর সময় টিচার্স রুমে কয়েকটি লকার দেখা যায় যা দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় মোটা ধুলোর পড়তে ঢেকে গিয়েছে। এমন ২০টি লকারের মধ্যে ৫ টি লকারের চাবিই পাওয়া যাচ্ছে না।"

অধ্যক্ষ সাফাইকর্মীদের সমস্ত লকারগুলি খুলে খুলে পরিষ্কার করার নির্দেশ দেন।

একটি লকার খুলতেই ব্যাগের ভিতর থেকে ১ কোটি টাকার নগদ অর্থ পাওয়া যায়। একইসঙ্গে ১০০ গ্রাম ওজন করে ২১ টি সোনার বিস্কুটও পাওয়া যায়। এই ব্যাগটির জন্য কেউ দাবি না জানালে অধ্যক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ জানিয়েছে, নগদ ও সোনা মিলিয়ে ১.৫৯ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

অধ্যক্ষ জানিয়েছেন, ২ বছর আগে তিনি এই স্কুলের দায়িত্বে আসেন। তাঁর দায়িত্বকালে কেউ এই লকারটি ব্যবহার করেননি বলেও জানিয়েছেন তিনি। স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু এই লকারটি সম্পর্কে কিছু জানা যায়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+