অবৈধ বাংলাদেশিদের খোঁজে সমীক্ষা চালানো হচ্ছে যোগী রাজ্যে
গোটা দেশে এনআরসি হবে, সে কথা আগেই জানিয়ে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেন্দ্রের উদ্যোগকেই স্বাগত জানিয়ে নিজের রাজ্যে অবৈধ অভিবাসীদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করলেন।

বৃহস্পতিবার লখনউয়ের এক অনুষ্ঠানে এসে যোগী বলেন, 'রাজ্যে এখন সমীক্ষা (অবৈধ অভিবাসীদের সনাক্তকরণ) চলছে এবং এরপরই এই সমীক্ষার রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে যে কখন এনআরসি তালিকার কাজ শুরু করা হবে।’ রাজ্যে বিধানসভার উপ–নির্বাচন চলাকালীন আদিত্যনাথ জানিয়েছিলেন যে অসমের মতো উত্তরপ্রদেশেও নাগরিকপঞ্জী তালিকা প্রকাশিত হোক। দেশজুড়ে এনআরসির পরিকল্পনা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূয়সী প্রশংসাও করেন তিনি। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে যে পুলিশের পক্ষ থেকে সমীক্ষা করে রাজ্যে বসবাসকারী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা হচ্ছে।
একমাস আগেই উত্তরপ্রদেশ পুলিশ প্রধান জেলা পুলিশের সকলকে নির্দেশ দেন যে তাদের জেলায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি সহ অন্য অভিবাসীদের সনাক্ত করার জন্য। এ সংক্রান্ত রিপোর্ট তৈরি করে তা স্বরাষ্ট্রমন্ত্রকে জমা দেওয়ার জন্য বলা হয়। নির্দেশে এও বলা হয় যে বাস টার্মিনাল সংলগ্ন কলোনি এবং রেলওয়ে স্টেশনগুলিতেও সমীক্ষা চালানো হবে যে এখানে কেউ অবৈধভাবে বসবাস করছে কিনা।
৩১ আগস্ট অসমে এনআরসি তালিকা প্রকাশিত হয়। তালিকা থেকে বাদ পড়ে প্রায় ১৯ লক্ষ মানুষের নাম। ২০১৩ সালে সুপ্রিম কোর্টের আদেশেই অসমে নাগরিকপঞ্জীর কাজ শুরু করে দেওয়া হয়। তবে উত্তর–পূর্ব রাজ্যের বিজেপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এনআরসির চূড়ান্ত নথিতে তাদের অসন্তোষ প্রকাশ করেছে।
-
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের












Click it and Unblock the Notifications