ভোরবেলায় বন্দুক ঠেকিয়ে গাড়ির চুরি, রাজধানীর রাস্তায় রোমহর্ষক ঘটনা
ভোরবেলায় বন্দুক ঠেকিয়ে গাড়ির চুরি, রাজধানীর রাস্তায় রোমহর্ষক ঘটনা
ভোর বেলায় রোমহর্ষক গাড়ি চুরির ঘটনা ঘটেছে। রাজধানী দিল্লির রাস্তায় সেই গাড়ি চুরির ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। গাড়ি চুরি সাধারণত এভাবে হয় না। তাও আবার ভোর বেলায়। ঠিক ভোর সাড়ে ৫টা নাগাদ দিল্লির ক্যান্টনমেন্ট এলাকা। রাস্তার ধারে দাঁড় করানো একটি গাড়ি বন্দুক দেখিয়ে চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা।

শীত পড়তে শুরু করেছে রাজধানী দিল্লিতে। হিমের পরশে ভোর বেলা প্রাতঃভ্রমণকারী ছাড়া আর কারোর বড় বেশি ভিড় দেখা যায় না। ভোর সাড়ে পাঁচটায় ভাল করে আলোও ফোটেনি আকাশে। সেই নির্জনতার সুযোগ নিয়েই রাস্তায় বেরিয়েছিল আততায়ীরা। দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি চুরির ছক কষছিল তারা।
#WATCH | A carjacking incident at gunpoint occurred in the national capital's Delhi Cantt area at around 5:20am on October 29th. Case registered, investigation underway.
— ANI (@ANI) October 30, 2022
(CCTV visuals) pic.twitter.com/bbGLQL2D3U
সুযোগ বুঝে আততায়ীরা গাড়ির চালককে টার্গেট করে। তাকে বন্দুক দেখিয়ে গাড়ির চাবি ছিনিয়ে নেয়। এবং গাড়ি নিয়ে সেখান থেকে চম্পট দেয়। সিসিটিভি ক্যামেরাই সেই ছবি ধরা পড়েছে। ইতিমধ্যেই সেই সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ তদন্তকারীরা জানিয়েছেন কীভাবে এই ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications