কেজরিওয়ালের কনভয়ের গাড়ির ধাক্কায় আহত আম আদমি

কেজরিওয়ালের কনভয়ের গাড়ির ধাক্কায় আহত আম আদমি
নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি : আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কনভয়ের গাড়ির ধাক্কায় আহত হলেন আম আদমি। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার ৩৩ বছর বয়সী এক মোটরআরোহীর বাইকে ধাক্কা মারলে আহত হন ওই ব্যক্তি।

পুলিশ জানিয়েছ, দুপুর ২ টো নাগাদ মধ্য দিল্লি এলাকায় দিল্লি সেক্রেটারিয়েটের ২ নম্বর গেটের সামনে এই ঘটনাটি ঘটে। যদিও এই ঘটনায় গুরুতর চোট লাগেনি ওই ব্যক্তির। তবে পা, কাঁধ ও দাঁতে চোট পেয়েছেন ওই ব্যক্তি।

সংবাদ এজেন্সি সূত্রের খবর অনুযায়ী, ওই আহত ব্যক্তির নাম কাসিফ সাইদি। কাসিফ কম্পিউটার মেকানিক বলে জানা গিয়েছে। পূর্ব দিল্লির যমুনা বিহারে তার বাড়ি। চোট লাগার পর তাকে লোকনায়ক জয় প্রকাশ হাসপাতালে নিয়ো যাওয়া হয় কাসিফকে। প্রাথমিক চিকিৎসার পরই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ এই নিয়ে এখনও কোনও মামলা দায়ের করেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+