আপনি কি মণিপুরের মহিলা ও শিশুদের কান্না শুনতে পাচ্ছেন না, প্রধানমন্ত্রী মোদীকে আবেগঘন প্রশ্ন সাংসদের
২০২৩-এ মণিপুরে হিংসা শুরু। তারপর থেকে সেই হিংসার তীব্রতা কখনও বৃদ্ধি পেয়েছে আবার কখনও কমেছে। সেই পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী মোদী এখনও মণিপুরে পা রাখেননি। যা নিয়ে এদিন লোকসভায় আবেগঘন বক্ৃতা দিলেন আউটার মণিপুরের কংগ্রেস সাংসদ আলফ্রেড আর্থার।
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মণিপুরের পরিস্থিতি পরিদর্শনের জন্য অনুরোধ করেন প্রশ্ন করেন, তিনি (মোদী) কি সেই মহিলা ও শিশুদের কান্না শুনতে পাচ্ছেন না, যাঁরা এখনও ঘরে পিরে যেতে পারেন নি?

লোকসভায় বাজেট বিতর্কে আক্রমণ
২০২৪-২৫ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট নিয়ে লোকসভায় বিতর্কে অংশ নেন আউটার মণিপুরের কংগ্রেস সাংসদ আলফ্রেড আর্থার। সেখানেই তিনি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি প্রশ্ন করেন, আগে প্রতি সপ্তাহে উত্তর-পূর্বের রাজ্য মণিপুর সফরে গেলেও, কেন ২০২৩-এর তেসরা মে-র পর থেকে কোন কেন্দ্রীয় মন্ত্রী মণিপুর সফর করেননি?
কেন মুখ্যমন্ত্রীকে সরানো হল না?
আউটার মণিপুরের কংগ্রেস সাংসদ আলফ্রেড আর্থার প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, কেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে সরানো হল না? রাজ্যে শান্তি ফেরাতে একজনকে সরানো কি এতটাই কঠিন, সেই প্রশ্নও করেছেন কংগ্রেস সাংসদ।
তিনি আরও বলেন, এক সম্প্রদায় বলছে একজন ব্যক্তি মণিপুরের সংঘাতের সূত্রপাত করেছেন। বিধায়কদের মধ্য মুখ্যমন্ত্রী ছাড়াও আরও ৪৯ জন সদস্য রয়েছে। প্রধানমন্ত্রী কি মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিতে পারতেন না? যদি একটা ছোট রাজ্যে শান্তি ফেরানো না যায়, তাহলে বড় দেশে শান্তি বজায় রাখা যাবে কী ভাবে।
মোদীকে নিশানা
প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে কংগ্রেস সাংসদ বলেন, বিজেপি স্লোগান দেয় মোদীজি হ্যায় তো সব মুমকিন হ্যায় এবং জাহান মোদীজি হ্যায়, ন্যা দিলায়েঙ্গে। তাহলে মণিপুরের জন্য বিচার কোথায়? তিনি আরও বলেছেন, তাঁর পরিবার এই দেশের জন্য রক্ত ঝড়িয়েছে। তাঁরা এই জাতির সঙ্গে বিশ্বাসঘাতক নন। জমান বাজেট তাদের প্রাপ্য।
বাজেট নিয়ে কটাক্ষ
কেন্দ্রীয় বাজেট নিয়ে কটাক্ষ করতে গিয়ে কংগ্রেস সাংসদ বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বুঝতে ব্যর্থ হয়েছেন, এই মুহূর্তে মণিপুরে মাথাপিছু আয় সর্বনিম্ন এবং মুদ্রাস্ফীতি সর্বোচ্চ। এমন একটি রাজ্যে কীভাবে আশা করা যায় আয়ের দিক থেকে সর্বোচ্চ মূল্য পরিশোধ করতে পারবে? জাতিগত হিংসা ছাড়াও তিনি ৩৫ বছরের মধ্যে রাজ্যের সব থেকে ভয়াবহ বন্যার উল্লেখ করেন। পাশাপাশি তিনি কেন্দ্রের বাজেটকে জনবিরোধী অ্যাখ্যাও দেন।












Click it and Unblock the Notifications