মোদীর সঙ্গে বৈঠক শুক্রবার, তার আগে ব্যাট হাতে মাঠ মাতালেন কানাডিয়ান প্রধানমন্ত্রী

তাজমহল , স্বর্ণমন্দিরে যেমন ঘুরছেন ঠিক তেমনিই বৃহস্পতিবার আবার ছেলে-মেয়েদের নিয়ে নেমে পড়লেন ক্রিকেট খেলতে।

বিতর্ক যতই থাক ভারত সফর চুটিয়ে উপভোগ করছেন জাস্টিন ট্রুডু। তাজমহল , স্বর্ণমন্দিরে যেমন ঘুরছেন ঠিক তেমনিই বৃহস্পতিবার আবার ছেলে-মেয়েদের নিয়ে নেমে পড়লেন ক্রিকেট খেলতে।

মোদীর সঙ্গে বৈঠক শুক্রবার, তার আগে ব্যাট হাতে মাঠ মাতালেন কানাডিয়ান প্রধানমন্ত্রী

কানাডিয়ান প্রধানমন্ত্রীর ব্যাট হাতে জাগলারির ভিডিও তুলেছে সংবাদসংস্থা। ট্রুডুর এই ভিডিও মন জিতে নিচ্ছে সকলের। পিচে ব্যাট হাতে যখন ঢুকছিলেন ট্রুডু তখন ব্যাট জাগলিং করতে করতে ঢোকেন তিনি। তারপর তার ছেলের হাতে ব্যাটটি তুলে দেন। এদিনে-র কানাডা প্রধানমন্ত্রীর জন্য আয়োজিত বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন কপিল দেব ও মহম্মদ আজহারউদ্দিন।

শনিবার ভারতে পৌঁছেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু। সপরিবার জাস্টিনকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন রাজ্য কৃষিমন্ত্রকের মন্ত্রী গজেন্দ্র সিং, কানাডায় ভারতের রাষ্ট্রদূত বিকাশ স্বরূপ। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন জাস্টিন। এদিনই দ্বিপাক্ষিক বৈঠক হবে দুই প্রধানমন্ত্রীর। সেখানে বাণিজ্য, ব্যবসা, নিরাপত্তা. পারমাণবিক যৌথ উদ্যোগ, মহাকাশ, জলবায়ু -র মতো বড় বড় বিষয় নিয়ে আলোচনা হবে।

মোদীর সঙ্গে বৈঠক শুক্রবার, তার আগে ব্যাট হাতে মাঠ মাতালেন কানাডিয়ান প্রধানমন্ত্রী

ভারতের ট্রুডুর সফর সঙ্গী তাঁর স্ত্রী শোফিয়া গ্রেগরে ট্রুডু এবং তাঁর তিন সন্তান এলা, জ্যাভিয়ের ও হাদ্রিয়েন। এরা ছাড়াও অবশ্য মন্ত্রীদের একটি দলও তাঁর সঙ্গে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+