আগামী অর্থবর্ষ থেকে সাধারণ বাজেটের অধীনেই পেশ হবে রেল বাজেট
নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর : ২০১৭-১৮ অর্থবর্ষ থেকে আলাদা করে রেল বাজেট পেশ করা হবে না। বরং তাকে সাধারণ বাজেটের অধীনে এনে একসঙ্গেই তা সংসদে পেশ হবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। এই ঘোষণার ফলে ৯২ বছরের পুরনো প্রথা ভাঙতে চলেছে। এতদিন ধরে রেল বাজেট আলাদা করে সংসদে পেশ হতো, সাধারণ বাজেটের আগে, এবার থেকে তা হবে না। কেন্দ্রীয় মন্ত্রিসভা এদিন এই বিষয়ে সিলমোহর লাগিয়ে দিল। [একনজরে RailBudget2016]
রেল ভারতের সবচেয়ে বড় কেন্দ্রীয় সংস্থা। সপ্তম পে কমিশনের বলবৎ হওয়ার ফলে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকার আর্থিক বোঝা চাপতে চলেছে রেলের ঘাড়ে। এছাড়াও যাত্রী পরিষেবায় ৩৩ হাজার কোটি টাকার বাড়তি খরচও রয়েছে। [একনজরে সম্পূর্ণ UnionBudget2016]

এর পাশাপাশি মোট ৪৫৮টি নতুন প্রকল্পে রেলের খরচ হওয়ার কথা মোট ৪ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা। ফলে রেল সাধারণ বাজেটে যে ঘাটতি ও ব্যয়ের হিসাব রয়েছে তা অর্থমন্ত্রকের অধীন হয়ে যাবে। [UnionBudget2016 : একনজরে গুরুত্বপূর্ণ বিষয়গুলি]
এর পাশাপাশি ব্রিটিশ আমলের প্রথা ভেঙে ফেব্রুয়ারির শেষে সাধারণ বাজেট পেশ না করে তা ফেব্রুয়ারি মাসেরই প্রথম দিন করার ভাবনাও রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার। যদি সেইদিনে না করা যায় তাহলে ৩১ জানুয়ারিও সাধারণ বাজেট পেশ হতে পারে। [টাকার অনুপাতে কেমন হবে বাড়তি পরিষেবা করের হিসাব? জেনে নিন]
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন











Click it and Unblock the Notifications