২০২১-এর শুরুতেই করোনার ভ্যাকসিন নিয়ে ভাল খবর! নিশ্চিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা
২০২১-এর শুরুতেই ভ্যাকসিন নিয়ে ভাল খবরের ব্যাপারে আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। বেঙ্গালুরু আইআইএম-এর অন অনুষ্ঠানে তিনি বলেছেন, ধনী দেশগুলিকে সীমিত সংখ্যায় ভ্যাকসিন
২০২১-এর শুরুতেই ভ্যাকসিন নিয়ে ভাল খবরের ব্যাপারে আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। বেঙ্গালুরু আইআইএম-এর অন অনুষ্ঠানে তিনি বলেছেন, ধনী দেশগুলিকে সীমিত সংখ্যায় ভ্যাকসিন দিয়ে কোণঠাসা না করে বিশ্ব জুড়ে বরাদ্দ বাড়ানো একটা চ্যালেঞ্জের বলে বর্ণনা করেছেন তিনি।

ভাল জায়গায় রয়েছে ভারত
সৌম্য স্বামীনাথন বলেন, ভ্যাকসিনের ক্ষেত্রে ভারত ভাল জায়গায় রয়েছে। কেননা ভারতের বহু কোম্পানি ভ্যাকসিন নিয়ে কাজ করে চলেছে। তা সে নিজেরাই তৈরি করুন কিংবা অন্য সংস্থার সঙ্গে যুগ্মভাবে। দেশ এখন ভ্যাকসিন তৈরির উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সারা বিশ্বে দরকার ৩১ বিলিয়ন ডলার
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী জানিয়েছেন, সারা বিশ্বে ভ্যাকসিন বিতরণে প্রায় ৩১ বিলিয়ন আমেরিকান ডলারের প্রয়োজন। তিনি বলেছেন কোভিড-১৯ বৈষম্যকে বাড়িয়ে দিয়েছে। তবে তা জনস্বাস্থ্য ব্যবস্থাকে জোরদার করার সুযোগ করে দিয়েছে।

প্রাথমিক স্বাস্থ্য পরিষেবায় মিসিং লিঙ্ক দেখিয়েছে করোনা
এদেশে করোনা মহামারী প্রাথমিক স্বাস্থ্য পরিষেবায় মিসিং লিঙ্কগুলি দেখিয়েছে। স্বাস্থ্য বলতে কেবল রোগ নিরাময় নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে, খাবার, স্যানিটেশন, জল, আবাসন, অ্যালকোহল এবং তামাকের মতো উপাদান। তিনি আগেই বলেছিলেন মহামারীর প্রভাব পড়বে টিবি, ক্যানসার এবং ম্যালেরিয়াতেও।

দেশে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবায় বিনিয়োগ জরুরি
দেশে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবায় বিনিয়োগ জরুরি। যাতে সুস্থভাবে জীবনধারণ করা যায়। তিনি আরও বলেন, সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা দেওয়া উচিত। স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া এবং উৎসাহিত করার ওপরও জোর দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications