ভারতের এই জায়গায় নিষিদ্ধ হল বোরখা! জারি হল সার্কুলার, তুঙ্গে বিতর্ক
শিবসেনার সংবাদপত্র 'সামনা'-য় একটি সম্পাদকীয় প্রতিবেদনে মোদী সরকারেক প্রশ্ন করা হয়েছিল , 'রাবণ রাজ্য শ্রীলঙ্কা যদি বোরখা নিষিদ্ধ করতে পারে, তাহলে রামরাজ্য অযোধ্যা কেন করতে পারবে না?'
শিবসেনার সংবাদপত্র 'সামনা'-য় একটি সম্পাদকীয় প্রতিবেদনে মোদী সরকারেক প্রশ্ন করা হয়েছিল , 'রাবণ রাজ্য শ্রীলঙ্কা যদি বোরখা নিষিদ্ধ করতে পারে, তাহলে রামরাজ্য অযোধ্যা কেন করতে পারবে না?' এরপরই বুধবার ব্যাপক বিতর্ক তৈরি হয় রাজনৈতিক মহলে। মোদী সরকারের মন্ত্রী রামদাস এথওয়ালে স্পষ্ট জানান যে তা সম্ভব নয়। যদিও ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞার দাবি যে ভারতের মাটিতে বোরখা নিষিদ্ধ করা প্রয়োজন।

এদিকে, বোরখা বিতর্কের পরেই সামনে এল আরও এক ঘটনা। কেরলের 'মুসলিম এডুকেশন সোসাইটি 'একটি সার্কুলার জারি করে জানিয়ে দিয়েছে যে, সেখানে মহিলাদের বোরখা পরা নিষিদ্ধ করা হল। গত ১৭ এপ্রিল এই সার্কুলার জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে সমস্ত স্কুল ও কলেজে মহিলাদের বোরখা নিষিদ্ধ। সার্কুলারে বলা হয়েছে মুখ ঢাকা থাকে এমন পোশাক পরা যাবে না।
Kerala: Muslim Education Society (MES) has issued a circular banning girl students from covering their faces in colleges.
— ANI (@ANI) May 2, 2019
এদিকে, কেরলের একাধিক সংগঠন এমন সার্কুলারের বিরোধিতা শুরু করে দিয়েছে। গোটা ঘটনাকে ধর্মীয় ভাবাবেগে আঘাত বলে বর্ণনা করেছে অনেকেই। একাধিক মহলের দাবি কেরলের, 'মুসলিম এডুকেশন সোসাইটি কারোর সঙ্গে আলাচোনা না করেই একক সিদ্ধান্ত এভাবে নিতে পারে না।












Click it and Unblock the Notifications