বুলন্দশহর হিংসায় মূল অভিযুক্তকে নিয়ে জয় শ্রীরাম বলে উল্লাস জেলের বাইরে

জামিনে মুক্তি পেয়েছে দাগি আসামী। কিন্তু জেলের বাইরের উল্লাস দেখে মনে হবে কোনও যুদ্ধ জয় করে ফিরেছন যোদ্ধা।

জামিনে মুক্তি পেয়েছে দাগি আসামী। কিন্তু জেলের বাইরের উল্লাস দেখে মনে হবে কোনও যুদ্ধ জয় করে ফিরেছন যোদ্ধা। জয় শ্রীরাম ধ্বনি, ভারত মাতার জয় বলেই চলছে উল্লাস। বুলন্দশহর হিংসার দাগি অপরাধী শিখর আগরওয়াল। জামিনে ছাড়া পেয়েছেন শিখর সহ চার মূল অভিযুক্ত। তার মধ্যে রয়েছেন, জিতু ফুজি, উপেন্দ্র সিং রাঘব, হেমু সৌরভ, রোহিত রাঘব।

বুলন্দশহর হিংসায় মূল অভিযুক্তকে নিয়ে জয় শ্রীরাম বলে উল্লাস জেলের বাইরে

শনিবার রাতে তারা জেল থেকে ছাড়া পান। জেলের বাইরে তাঁদের অভ্যর্থনা জানাতে অনুগামীরা ভিড় করে রয়েছেন। জেল থেকে বেরোতেই তখন জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করেছেন অনুরাগীরা। প্রবল উল্লাসে চলছে ভারত মাতার জয় স্লোগান দেওয়া। ঠিক কয়েক মাস আগে যে ভাবে কৈলাস বিজয়বর্গীয়র ছেলের মুক্তির পর দেখা গিয়েছিল জয়োল্লাস। সেই ঘটনারই পুণরাবৃত্তি ঘটল।

এই দাগী অপরাধীরাই পিটিয়ে হত্যা করেছিল বুলন্দশহরের ইন্সপেক্টরকে। শিখর আগরওয়াল বিজেপির যুব মোর্চার সদস্য। ইন্সপেক্টর সুবোধ কুমার সিংকে পিটিয়ে হত্যার পর একটি ভিডিও বার্তায় শিখর দাবি করেছিলেন দুর্নীতিগ্রস্ত ছিলেন ইন্সপেক্টর। সেকারণেই তঁাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। ৩৮ জন অভিযুক্তের মধ্যে ৫ জনের বিরুদ্ধে পুলিস খুনের অভিযোগ দায়ের করা হয়। যার মধ্যে অন্যতম শিখর আগরওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+