পাঞ্জাবে ভেঙে পড়ল বহুতল, চাপা পড়ে রয়েছে অনেকে
পাঞ্জাবে ভেঙে পড়ল বহুতল, চাপা পড়ে রয়েছে অনেকে
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি তিনটে তল বিশিষ্ট বহুতল। শনিবার পাঞ্জাবের মোহালিতে এই ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার জেরে বহু মানুষ ধ্বংসস্তূপ আটকে রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। এখনও প্রাণহানির কোনও খবর নেই।

শনিবার দুপুরে মোহালির খার–ল্যান্ডরান রোডের একটি নির্মাণকাজ চলছিল। মাটি খোঁড়ার যন্ত্রের ধাক্কায় পাশের চারতলা একটি বাড়ির দেওয়াল প্রথমে ভাঙে। তারপর গোটা বাড়িটাই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়তে থাকে। অনেকে আটকে পড়েন সেই ভাঙা বাড়ির মধ্যে। সঙ্গে সঙ্গে খবর পৌঁছয় দমকল বাহিনীর কাছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে ডাকা হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। জাতীয় বিপর্যয় মোকাবিলার কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’জনকে উদ্ধার করা গিয়েছে। তাঁদের অল্পবিস্তর চোট থাকায় পাঠানো হয়েছে হাসপাতালে। তবে এখনও চার থেকে পাঁচ জন আটকে রয়েছেন বলে খবর। যাদের মধ্যে একজন আবার জেসিবি অপারেটর।
#UPDATE Himanshu Jain, Sub-Divisional Magistrate (SDM), Mohali: Two persons have been rescued. 6-7 persons still feared trapped under the debris. NDRF team & other support staff carrying out search and rescue operation. #Punjab https://t.co/jHxp7kUSfg pic.twitter.com/eUGYbuCsbU
— ANI (@ANI) February 8, 2020
খার মহকুমা শাসক হিমাংশু জৈন জানিয়েছেন, 'মাটির নিচে বেসমেন্ট তৈরির জন্য জেসিবি দিয়ে মাটি খোঁড়ার কাজ চলছিল। তাতেই দুর্ঘটনা ঘটেছে। একটি কমার্শিয়াল বিল্ডিংয়ের একটা দিক ভেঙে পড়েছে। তবে হতাহতের কোনও খবর নেই এখনও।’ ঘটনার জন্য তাঁরা কাজে নিযুক্ত নির্মাণ সংস্থার উপরই দায় চাপিয়েছেন। সকলকে যত দ্রুত সম্ভব উদ্ধার করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন এনডিআরএফ কর্মীরা।












Click it and Unblock the Notifications