Union Budget Session 2025: বাজেট ছাড়াও পেশ হতে পারে ১৬ টি বিল, মহাকুম্ভের ঘটনায় উত্তাল হতে পারে অধিবেশন
Union Budget Session 2025: শুক্রবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। প্রথমেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু'র ভাষণ, এরপরে আর্থিক সার্ভে পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর পরের দিন অর্থাৎ শনিবার আর্থিক বাজেট পেশ করবেন তিনি। দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবেন অর্থমন্ত্রী। সেদিকেই নজর থাকবে সবার। অন্যদিকে এবার বাজেট অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেও মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, এবার বাজেট অধিবেশনে ১৬ টি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হতে পারে। আজ শুক্রবার সর্বদল বৈঠক হয়। যেখানে বিজেপি সহ দেশের সমস্ত বিরোধী দলের সাংসদরা উপস্থিত ছিলেন। যেখানে এবার বাজেট অধিবেশনের এজেন্ডা কি তা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে বাজেট অধিবেশন (Union Budget Session 2025) যাতে শান্তিপূর্ণ ভাবে চলে সেই আবেদনও জানানো হয়েছে শাসকদল বিজেপির তরফে।

তবে কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়ে ইতিমধ্যে সংশয় তৈরি হয়েছে। মহাকুম্ভে ভয়াবহ দুর্ঘটনা নিয়ে আলোচনার দাবি জানিয়েছে সমাজবাদী পার্টি। গুরুত্বপূর্ণ ভাবে যাতে তদন্ত করা হয় সেই আবেদনও জানানো হয়েছ। এখন দেখার সরকার এই বিষয়ে কি বক্তব্য দেয়। যদি আলোচনার সুযোগ না থাকে তাহলে এই ইস্যুতে উত্তাল হতে পারে লোকসভা।
Union Budget Session 2025: দীর্ঘ সময় ধরে চলে বৈঠক
বাজেট অধিবেশন নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর তরফে সংসদে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। এই বৈঠকে NDA ছাড়া বিরোধী দলের সমস্ত ফ্লোর লিডররা উপস্থিত ছিলেন। ছিলেন জেপি নাড্ডা, অন্যদিকে গৌরম গগৌই, জয়রাম রমেশ সহ একাধিক নেতাও। পাশাপাশি তৃণমূলের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েনও ছিলেন।
বৈঠকে বাজেট অধিবেশন নিয়ে সরকার জানিয়েছে, এই অধিবেশনে বাজেট (Union Budget Session 2025) পেশ সহ ১৬টি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে। যার মধ্যে রয়েছে ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ থাকবে বলে জানা যাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নেতৃত্বে এদিন বৈঠক হয়। একাধিক বিষয় নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications