Budget session 2022: রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ বার্তা দেবেন প্রধানমন্ত্রী মোদী
Budget session 2022: রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ বার্তা দেবেন প্রধানমন্ত্রী মোদী
লোকসভার পর এবার রাজ্যসভায় ধন্যবাদ বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ বার্তা দেবেন তিনি। গতকাল লোকসভায় ধন্যবাদ বার্তা দিতে গিয়ে তিনি কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন করোনা মহামারীর কঠিন পরিস্থিতির মধ্যে দেশকে বিশ্বের দরবারে চরম নিকৃষ্টতম বলে প্রমাণ করেছে কংগ্রেস। এর থেকে খারাপ কিছু হতে পারে না।

গতকাল লোকসভায় ধন্যবাদ বার্তা দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যেই কংগ্রেস এবং রাহুল গান্ধীকে তীব্র নিশানা করেছেন। বাজেট অধিবেশনের শুরুর দিন যৌথ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অত্মনির্ভর ভারত গড়ে তোলার উপরে জোর দিতে বলেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য করোনা মহামারীর শুরু প্রথম বছরেই আত্মনির্ভর ভারত প্রকল্প শুরু করেছিল মোদী সরকার। তাতে দেশিয় জিনিসের উপর জোর দেওয়ার কথা বলেছিলেন তিনি। সেই সঙ্গে ভোকাল ফর লোকাল হওার কথাও বলেছিলেন।
গতকাল কংগ্রেসকে তীব্র নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন কংগ্রেস মহামারী পরিস্থিতিতে দেশেকে বিশ্বের কাছে ছোট করেছে কংগ্রেস। আগামী ১০০ বছরেও কংগ্রেস ক্ষমতায় ফিরতে পারবে না বলে তীব্র নিশানা করেছিলেন তিনি। এদিকে গতকালের লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা নিয়ে অরবিন্দ কেজরিওয়াল প্রকাশ্যে এই নিয়ে যোগী আদিত্যনাথের সঙ্গে টুইট যুদ্ধে জড়িয়েছেন। মোদী লোকসভায় অভিযোগ করেছিলেন যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়া দিল্লি সরকার রাজধানী থেকে মানুষ জনকে বের করে দিচ্ছিলেন। তার তীব্র সমালোচনা করে অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর এই ধরনের মন্তব্য করা শোভা পায় না। করোনা সংক্রমণে একের পর এক ব্যক্তি মারা গিয়েছেন। নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন তার পরেও এই ধরনের মন্তব্য শোভা পায় না।
কেজরিওয়ালকে পাল্টা নিশানা করে যোগী আদিত্যনাথ বলেছেন করোনা সংক্রমণের কারণে উত্তর প্রদেশের অসংখ্য শ্রমিককে দিল্লি ছাড়তে বাধ্য করা হয়েছিল। মধ্য রাতে উত্তর প্রদেশ এবং দিল্লির সীমানায় অসংখ্য শ্রমিক এবং তাঁদের পরিবার এমনকী ছোট ছোট শিশুদেরও মাঝ রাস্তায় রেখে যাওয়া হয়েছিল। এর থেকে অমানবিক এবং অগণতান্ত্রিক আর কিছু হতে পারে না। তার প্রেক্ষিতে পাল্টা যোগীকে নদীতে দেহ ভাসিয়ে দেওয়া নিয়ে নিশানা করেছেন অরবিন্দ কেজরিওয়াল।
-
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
হরমুজ ইস্যুতে কড়া বার্তা! দাবি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, সময়সীমা ট্রাম্পের -
পশ্চিম এশিয়ার সংঘাতের জের? আরও বাড়তে চলেছে ফ্লাইট ভাড়া! কী ঘোষণা করল কেন্দ্র? জানুন -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
বক্স অফিসে ঝড় 'ধুরন্ধর ২'-এর! তিন দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি পার, রণবীরের ছবিতে রেকর্ড আয় -
ফের এক বিএলও-র মৃত্যু! অতিরিক্ত কাজের চাপে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পরিবারের -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications