Budget 2025 Tax Rules: নতুন আয়কর বিল কার্যকরে সংসদের অনুমোদন প্রয়োজন? যা জানালেন অর্থমন্ত্রী
Budget 2025 Tax Rules: শনিবার সংসদে বাজেট পেশ করে নতুন কর কাঠামোয় একাধিক বদলের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। মধ্যবিত্ত মানুষের ভোগব্যয় বৃদ্ধি করাই উদ্দেশ্য বলে জানান তিনি। আর তাই ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর দিতে লাগবে না বলে ঘোষণা করে দেন নির্মলা।
আগামী সপ্তাহে নতুন আয়কর বিল (New Income Tax Bill) পেশ করা হবে বলে জানান তিনি। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে নির্মলা জানান, এই বাজেট আদতে আমজনতার কণ্ঠস্বর। সেখানে অর্থমন্ত্রী স্পষ্টতই জানিয়ে দেন, নতুন আয়কর বিল সংসদকে এড়িয়ে হবে না।

সংসদীয় প্রক্রিয়া মেনেই সরকার এই নতুন আয়কর বিল পাস করবে। নির্মলা বলেন, "সংসদে অনুমোদন ছাড়া এই বিল কার্যকর হবে না। তবে আগের চেয়ে নতুন আয়কর বিল কম জটিল ও সহজতর হবে।"
বাজেটের ভাষণে নির্মলা জানান নতুন আয়কর বিল আগামী সপ্তাহে সংসদে পেশ করা হবে। আয়করে ছাড়ের ফলে দেশের প্রায় এক কোটি আয়করদাতাকে কোনও কর দিতে হবে না বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর কথায়, "গত জুলাইতে প্রস্তাবিত কর সরলীকরণের প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহেই নতুন বিল পেশ করা হবে। কর সংক্রান্ত সমস্ত সংস্কারের কাজ সম্পন্ন করা হয়েছে।"
প্রসঙ্গত, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে মোদী সরকারের নির্দেশে আয়করে ছাড়ের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। আগে ৭ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর দিতে হত না। এবার সেই ঊর্ধ্বসীমা একলাফে ১২ লক্ষ ৭৫ হাজার করা হল।
বাজেটে বলা হয়েছে, বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। ১২ থেকে ১৬ লক্ষ টাকা বার্ষিক আয়ে ১৫ শতাংশ কর দিতে হবে। ১৬ লক্ষ টাকা ২০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ২০ শতাংশ হারে কর দিতে হবে। এরপর ২০ লক্ষ টাকা থেকে ২৪ লক্ষ টাকা বার্ষিক আয়ে ২৫ শতাংশ হারে আয়কর দিতে হবে। ২৪ লক্ষ টাকার উপর আয়ে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications