Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Budget 2024: ৪০ হাজার বগি হবে বন্দে ভারতের মতো, রেল ও বিমান পরিষেবা নিয়ে কোন ঘোষণা বাজেটে?

Budget 2024: লোকসভা নির্বাচনের আগে আজ সংসদে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। ষষ্ঠবার বাজেট পেশ করে অর্থমন্ত্রী হিসেবে তিনি ছুঁলেন মোরারজি দেশাইয়ের রেকর্ড।

জুলাইয়ে কেন্দ্রীয় সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে বলেও জানিয়েছেন নির্মলা। একনজরে দেখে নেওয়া যাক রেল ও বিমান পরিষেবা নিয়ে কোন কোন ঘোষণা বাজেটে করা হয়েছে।

Budget 2024: ৪০ হাজার বগি হবে বন্দে ভারতের মতো

তিনটি বড় ধরনের ইকনমিক রেলওয়ে করিডরের উল্লেখ রয়েছে অন্তর্বর্তী বাজেটে। এই করিডর তিনটি হলো- ১. এনার্জি, মিনারেল ও সিমেন্ট করিডর, ২. পোর্ট কানেকটিভিটি করিডর ও ৩. হাই ট্র্যাফিক ডেনসিটি করিডর।

বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী গতি শক্তি প্রকল্পের অধীনে এই করিডরগুলি তৈরি হলে পণ্য পরিবহনের পরিকাঠামোর উন্নতির পাশাপাশি খরচও কমবে বলে জানান অর্থমন্ত্রী। হাই-ট্রাফিক করিডর তৈরি হলে যাত্রীবাহী ট্রেনগুলির পরিষেবার মানও উন্নত হবে। যাত্রীবাহী ট্রেনগুলির নিরাপত্তা ও গতি বাড়ানোর উল্লেও করেছেন নির্মলা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিশ্চিত, ডেডিকেটেড ফ্রেট-করিডরগুলির সঙ্গেই এই তিনটি ইকনমনিক করিডর জিডিপির বৃদ্ধি যেমন ঘটাবে, তেমনই পণ্য পরিবহনের খরচও অনেকটাই কমিয়ে দেবে। এ ছাড়াও যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ৪০ হাজার সাধারণ রেল বগিকে বন্দে ভারতের মানের করার কথাও উল্লেখ রয়েছে বাজেটে।

উড়ান বা বিমান পরিষেবা ক্ষেত্রেও গত ১০ বছরে দেশের উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করেছেন নির্মলা। সারা দেশে বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ বেড়ে বর্তমানে ১৪৯ হয়েছে বলে জানান তিনি। উড়ান প্রকল্পের আওতায় টিয়ার-২ শহরগুলির সঙ্গে টিয়ার-৩ শহরগুলির বিমান যোগাযোগ স্থাপনের কথাও উল্লিখিত হয়েছে অন্তর্বর্তী বাজেটে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ৫৪৭টি নতুন রুটের ফলে উপকৃত হয়েছেন ১.৩ কোটি বিমানযাত্রী। ভারতের বিমান সংস্থাগুলি ১ হাজারের বেশি এয়ারক্র্যাফটের অর্ডার দিয়েছে বলে জানিয়েছেন নির্মলা। নতুন বিমানবন্দর তৈরির পাশাপাশি বর্তমান বিমানবন্দরগুলির পরিকাঠামোগত উন্নয়নের কাজের ধারা অব্যাহত থাকবে বলেও উল্লেখ রয়েছে বাজেটে।

শহরাঞ্চলে মেট্রো রেল ও নমো ভারত-এর ক্ষেত্রে আরও গতি আনার প্রত্যয় রয়েছে বাজেটে। মধ্যবিত্ত মানুষজনও যাতায়াতের ক্ষেত্রে এর ফলে উপকৃত হচ্ছেন। কম সময়ে এক জায়গা থেকে অন্যত্র পৌঁছে যাওয়া সম্ভব হচ্ছে। এতে শহরগুলির সামগ্রিক পরিকাঠামোয় ইতিবাচক প্রভাবও পড়ছে। ট্রানজিট-ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের ক্ষেত্রে মেট্রো রেল ও নমো ভারত অগ্রণী ভূমিকা নিচ্ছে বলে অন্তর্বর্তী বাজেটে উল্লেখ রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+