কেন্দ্রীয় বাজেট পেশ হবে পয়লা ফেব্রুয়ারি, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
কেন্দ্রীয় বাজেট পেশ হবে পয়লা ফেব্রুয়ারি, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
আগামী পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সরকারে ২০১৪ সালে আসার পর থেকে এটি হতে চলেছে মোদী সরকারের দশম বাজেট হতে চলেছে। নির্মলা সীতারমণের পেশ করবেন তাঁর চতুর্থ বাজেট।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পার্লামেন্টের দুই হাউসকে জানিয়ে শুরু করাবেন বাজেট।চিঠির মাধ্যমে এমনটাই জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাসচিব বাজেট সেশনের প্রথম ভাগ শুরু হবে ৩১ জানুয়ারি, চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। বাজেট সেশনের দ্বিতীয় ভাগ শুরু হবে ১৪ মার্চ, চলবে ৮ এপ্রিল পর্যন্ত। এটি আগে নিম্ন কক্ষে আলোচনা হবে তারপর সেটি রাজ্যসভায় নিয়ে যাওয়া হবে।
বাজেটের একদিন আগে কেন্দ্র অর্থনৈতিক সমীক্ষা পেশ করবে সংসদে। এবারের বাজেট এমন একটা সময়ে হতে চলেছে যখন করোনার তৃতীয় ঢেউ দেশকে উথাল পাথাল করে দিচ্ছে।
যদিও রিজার্ভ ব্যাঙ্ক চলতি অর্থবছরের জন্য জিডিপি বৃদ্ধির হার ৯.৫ শতাংশে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এবং সেই ধরেই এগোচ্ছে কিন্তু এও সতর্ক করে দেওয়া হয়েছে যে অর্থনৈতিক পরিস্থিতি এখনও স্বয়ংসম্পূর্ণ এবং টেকসই নয়। ফলস্বরূপ, জিডিপি এস্টেমেসন আগামী দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
প্রসঙ্গত, গত বছর, কেন্দ্রীয় বাজেট প্রথমবারের মতো কাগজবিহীন আকারে বিতরণ করা হয়েছিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্বদেশী 'বই খাতা' ছেড়ে ট্যাবলেটের মাধ্যমে বাজেট পেশ করেছিলেন। সবাই যাতে বাজেট জানতে পারে তার কন্যা5 "ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ" চালু করেছিলেন।












Click it and Unblock the Notifications