বাজেট ২০১৪: কোনটা হল সস্তা, কোনটা হল দামী

জেটলি
নয়াদিল্লি, ১০ জুলাই: অন্যান্য বারের মতো এ বারও বাজেটে কিছু জিনিস সস্তা হল আর কিছু জিনিস হল দামী। এক নজরে দেখে নেওয়া যায়, কোনগুলি সস্তা হল আর কোনগুলি হল মহার্ঘ!

সস্তা হল: সিআরটি রঙিন টিভি, ১৯ ইঞ্চির কম এলসিডি-এলইডি টিভি, কম্পিউটার, দেশে উৎপাদিত স্টিলের জিনিস, সৌর বিদ্যুৎ-সংক্রান্ত সরঞ্জাম, প্রক্রিয়াকৃত তথা প্যাকেটজাত খাবার, খেলাধুলোর কিছু সরঞ্জাম, হীরে, সাবান, ভোজ্য তেল, এক হাজার টাকার কম দাম এমন জুতো ইত্যাদি।

মহার্ঘ হল: আমদানিকৃত স্টিলের জিনিস, সিগারেট, গুটখা, পানমশলা, ঠান্ডা পানীয় ইত্যাদি।

অরুণ জেটলি এ দিন সংসদে বলেন, মানুষকে সিগারেট, গুটখা, পানমশলার মারণ নেশা থেকে দূরে সরিয়ে আনতে সরকার ইচ্ছা করেই এগুলির দাম বাড়িয়েছে। আশা করা যায়, এর ফলে অনেকে নেশা ছাড়বেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+