Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহাজোট লাভজনক নয়, লোকসভা ভোটে একক লড়াইয়ের পথেই হাঁটতে চান মায়াবতী

মহাজোট লাভজনক নয়, লোকসভা ভোটে একক লড়াইয়ের পথেই হাঁটতে চান মায়াবতী

জোটের লড়াইয়ে কোনও লাভ হয় না। তাই ২০২৪-র লোকসভা ভোটে কোনও রকম জোট ছড়াই একক লড়াইয়ে সামিল হতে চায় বিএসপি। জানিয়ে দিলেন দলের সুপ্রিমো মায়াবতী। সামনেই কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন আসছে। কর্নাটক, রাজস্থান,ছত্তিশগড়, তেলঙ্গানায় বিধানসভা ভোট রয়েছে। সেই বিধানসভা ভোটেও একক লড়াইয়ের পথেই হাঁটবে বিএসপি এমনই জানিয়েেছন মায়াবতী। তাঁর মতে জোটে সামিল হয়ে লড়াইয়ে তেমন কোনও লাভ হয় না দলের।

মহাজোট লাভজনক নয়, লোকসভা ভোটে একক লড়াইয়ের পথেই হাঁটতে চান মায়াবতী

প্রথম থেকেই মহাজোট থেকে আলাদাই থাকতে চেয়েছেন বিএসবি। মায়াবতীর অভিযোগ করেছিলেন যে মহাজোটে বিশেষ গুরুত্ব দেওয়া হয় কংগ্রেসকে। ছোট দল গুলি অস্তিত্ব হারিয়ে ফেলে সেকারণে মহাজোটে কোনও ভাবেই তিনি সামিল হতে চাননি। উত্তর প্রদেশের বিধানসভা ভোটেও একক ভাবে লড়াইয়ে নেমেছিল বিএসপি। তাতে হতো বিরোধী ভোট ভাগ হয়ে গিয়েছিল উত্তর প্রদেশে। কিন্তু কোনও ভাবেই জোটে সামিল হতে চাননি তিনি।

তিনি পাল্টা অভিযোগ করেছেন বিধানসভা ভোট রয়েছে যেসব রাজ্যে সেই সব রাজ্যে জোট করে লড়াইয়ের প্রস্তাব দিতে পারে কংগ্রেস। নিজেদের ভোট বাড়ানোর স্বার্থে তারা জোটের পথে হাঁটতে চাইছে। কিন্তু তাতে কিছুতেই রাজি হবে না বিএসবি। সংশ্লীষ্ট রাজ্যের বিএসপি প্রধানদের এই নিয়ে কড়া বার্তা দিয়েছেন সুপ্রিমো মায়াবতী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+