ফের সীমান্তে পাক নাশকতা, খুন বিএসএফ জওয়ান, উত্তেজনা ভূস্বর্গে
জম্মুর আন্তর্জাতিক সীমান্তে খুন হলেন এক বিএসএফ জওয়ান। তাঁর শরীরের একাধিক জায়গায় বুলেটের আঘাত রয়েছে। পাকিস্তানি সেনাই এই জওয়ান খুনের পিছনে রয়েছে বলে মনে করা হচ্ছে।
জম্মুর আন্তর্জাতিক সীমান্তে খুন হলেন এক বিএসএফ জওয়ান। তাঁর শরীরের একাধিক জায়গায় বুলেটের আঘাত রয়েছে। পাকিস্তানি সেনাই এই জওয়ান খুনের পিছনে রয়েছে বলে মনে করা হচ্ছে।

বিএসএফের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, প্ররোচনা ছাড়াই মঙ্গলবার পাকিস্তান সেনা রামগড়ের সীমান্ত এলাকায় গুলি চালায়। সেখানে জওয়ানরা হাতি ঘাস পরিষ্কার করতে গিয়েছিলেন।
সেই সুযোগে ঝোপের মধ্যে থেকে পাকিস্তানি সেনা গুলি ছোঁড়ে। তখন থেকে এক জওয়ানের খোঁজ মিলছিল না। স্যাঁতস্যাঁতে জলে ডোবা জংলা জায়গায় অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে জওয়ান এইচসি নরেন্দ্র সিংয়ের দেহ মিলেছে। ঘাড়ে-গলায় ও শরীরের নানা জায়গায় বুলেটের চিহ্ন রয়েছে।
পাকিস্তানি রেঞ্জাররা বিনা প্ররোচনায় ফায়ারিং করে বিএসএফ জওয়ানকে মেরে ফেলেছে বলে দাবি করা হয়েছে। নরেন্দ্র কুমার হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পাকিস্তানি ফায়ারিংয়ে তিনি শহিদ হয়েছেন বলেও বিএসএফ শ্রদ্ধাঞ্জলিতে জানিয়েছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প











Click it and Unblock the Notifications