গোয়ায় স্বামীর সঙ্গে ছুটি কাটাতে এসেছিলেন, ভয়ঙ্কর ঘটনার শিকার হতে হল ব্রিটিশ তরুণীকে

গোয়ায় স্বামীর সঙ্গে ছুটি কাটাতে এসেছিলেন, ভয়ঙ্কর ঘটনার শিকার হতে হল ব্রিটিশ তরুণীকে

গোয়ায় স্বামীর সঙ্গে ছুটি কাটাতে গিয়ে ধর্ষণের শিকার বিদেশিনী। উত্তর গোয়ায় গত সপ্তাহে ঘটেছে ঘটনা। আরাম্বোল সুইট ওয়াটার বিচে ঘটেছে এই ঘটনা। ইতিমধ্যে এই ঘটনায় ৩২ বছরের এক যুবককে গ্রেফতার করেছে গোয়া পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে একাধিকবার গোয়ায় ধর্ষণের শিকার হয়েছিলেন বিদেশিনীরা।

গোয়ায় স্বামীর সঙ্গে ছুটি কাটাতে এসেছিলেন, ভয়ঙ্কর ঘটনার শিকার হতে হল ব্রিটিশ তরুণীকে

তারপরে আবার ব্রিটিশ তরুণীর ধর্ষণের শিকার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে তিনি স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। গত ২ জুন ঘটনাটি ঘটে। ব্রিটিশ তরুণী জানিয়েছেন সেদিন গোয়ার সৈকতে অবসর সময় কাটাচ্ছিলেন তিনি। সেসময় স্থানীয় যুবক তাঁকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। ৬ জুন গোয়া থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। তারপরেই পুলিশ তদন্ত শুরু করে।

এই ঘটনায় আরো কেউ জড়িয় রয়েছেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এলাকায় জেরা শুরু করেছে পুলিশ। করোনা আবহ কাটিয়ে ফের ছন্দে ফিরতে শুরু করেছিল গোয়া। তারমধ্যেই এই ঘটনায় নতুন করে গোয়ার পর্যটনে ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়েই জেরা চলছে। অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তা নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+