দৈনিক আক্রান্তের নিরিখে ভাঙল সেপ্টেম্বরের রেকর্ড, করোনা রুখতে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে মোদী
দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষের গণ্ডি ছুঁইছুঁই, উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে মোদী
পাঁচ রাজ্যে ভোটের আবহেই গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এদিকে দৈনিক আক্রান্তের সংখ্যাও ভাঙছে অতীতের সমস্ত রেকর্ড। এমনকী মহারাষ্ট্র, দিল্লি, গুজরাতের মতো রাজ্যগুলিতে তৈরি হয়েছে লকডাউনের সম্ভাবনা। এই কঠিন সঙ্কটের মধ্যে এবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমতাবস্থায় করোনা রুখতে আগামীতে কী ভারত ফের লকডাউনের পথে হাঁটতে চলেছে ভারত ? ওয়াকিবহাল মহলের ধারণা সেই উত্তর মিলবে এদিনই।

সূত্রের খবর, করোনা মোকাবিলায় নতুন বিধিনিষেধের পাশাপাশি গোটা দেশের টিকাকরণ নিয়ে এদিন বিস্তারিত জানবেন মোদী। সূত্রের খবর, এদিন মোদীর ডাকা জরুরি বৈঠকে ক্যাবিনেট সচিবের পাশাপাশি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য সচিবদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ৯৩ হাজার ২৪৯ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। যা গত বছর সেপ্টেম্বরের ১৯ তারিখের পর নয়া রেকর্ড।
এদিকে করোনা পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১.২৪ কোটি পার করেছে। এদিকে স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান এও বলছে গত ২৪ ঘণ্টায় গোটা দেশে যে পরিমাণ মানুষ করোনার কবলে পড়েছেন তার মধ্যে ৮১.৪২ শতাংশই ৮ রাজ্যের। আক্রান্তের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। তারপরেই রয়েছে কর্ণাটক, ছত্তিশগড়, দিল্লি, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং মধ্যপ্রদেশ। এমতাবস্থায় রবিবারের উচ্চ পর্যায়ের বৈঠকে মোদী ঠিক কী সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।
-
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে?












Click it and Unblock the Notifications