Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পালঘরে পাহাড় কেটে অগ্রগতি, মুম্বই থেকে আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে আরও এক সুড়ঙ্গের সাফল্য

দেশের প্রথম বুলেট ট্রেনের পথে আরও এক বড় মাইলফলক। মহারাষ্ট্রের পালঘর জেলায় মুম্বই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে সফলভাবে সম্পন্ন হল দ্বিতীয় পাহাড়ি সুড়ঙ্গের খনন। মাত্র এক মাসের ব্যবধানে একই জেলায় এটি দ্বিতীয় সুড়ঙ্গ 'ব্রেকথ্রু', যা প্রকল্পের গতি ও প্রযুক্তিগত সক্ষমতার জোরালো বার্তা দিচ্ছে।

মঙ্গলবার পালঘরের সাফালে গ্রামের কাছে এই গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী থাকেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে তিনি সুড়ঙ্গের অগ্রগতি প্রত্যক্ষ করেন ও হাই স্পিড রেল প্রকল্পের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ার ও কর্মীদের অভিনন্দন জানান। রেলমন্ত্রীর কথায়, কাজের এই দ্রুত গতি গোটা দেশের মধ্যে নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করেছে। পাশাপাশি, অত্যাধুনিক প্রযুক্তি ও নির্মাণ পদ্ধতির ব্যবহারে ভারতীয় উদ্ভাবন যে বিশ্বজুড়ে নজর কেড়েছে, তাও তুলে ধরেন তিনি।

নতুন করে সম্পন্ন হওয়া এই সুড়ঙ্গটির নাম এমটি ৬। এর দৈর্ঘ্য ৪৫৪ মিটার ও প্রস্থ ১৪.৪ মিটার। একই সুড়ঙ্গ দিয়ে বুলেট ট্রেনের আপ ও ডাউন দু'দিকের রেলপথ চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। এর আগেই, গত ২ জানুয়ারি সাফালের কাছেই এমটি ৫ সুড়ঙ্গের কাজ শেষ হয়েছিল।

প্রকল্প সূত্রে জানা গিয়েছে, চ্যালেঞ্জিং ভৌগোলিক পরিস্থিতির কথা মাথায় রেখে নিউ অস্ট্রিয়ান টানেলিং মেথড ব্যবহার করে সুড়ঙ্গ খনন করা হয়েছে। নিয়ন্ত্রিত ড্রিলিং ও বিস্ফোরণের মাধ্যমে দুই দিক থেকে কাজ এগিয়ে মাত্র ১২ মাসেই সম্পূর্ণ হয়েছে এই সুড়ঙ্গ।

৫০৮ কিলোমিটার দীর্ঘ মুম্বই ও আমেদাবাদ হাই স্পিড রেল করিডরটি মহারাষ্ট্র, গুজরাট ও দাদরা ও নগর হাভেলির মধ্য দিয়ে যাবে। ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ কিলোমিটার গতিতে চলার জন্য তৈরি এই করিডরই দেশের একমাত্র বুলেট ট্রেন প্রকল্প।

পালঘর এলাকায় বর্তমানে মোট সাতটি বুলেট ট্রেন সুড়ঙ্গের কাজ বিভিন্ন পর্যায়ে চলছে। পাশাপাশি মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে বৈতার্ণা, উলহাস ও জাগানি নদীর উপর সেতু নির্মাণ, স্টেশন ভবন, জাতীয় সড়ক পারাপার ও বান্দ্রা কুরলা কমপ্লেক্স থেকে শিলফাটা পর্যন্ত ২১ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গের কাজও দ্রুতগতিতে এগোচ্ছে।

গত ২৭ জানুয়ারি পর্যন্ত প্রকল্পের আওতায় প্রায় ৩৩৪ কিলোমিটার ভায়াডাক্ট, ১৭টি নদী সেতু ও জাতীয় সড়ক ও রেলপথের উপর ১২টি বড় ক্রসিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। গুজরাট অংশে ট্র্যাক বসানো ও বিদ্যুতায়নের কাজও জোরকদমে চলছে।

সব মিলিয়ে, পাহাড় কেটে সুড়ঙ্গের সাফল্য শুধু ইঞ্জিনিয়ারিং দক্ষতার নিদর্শন নয়, ভারতের উচ্চগতির রেলস্বপ্ন বাস্তবের আরও এক ধাপ কাছে পৌঁছানোর ইঙ্গিত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+