মেদিনীপুরে রহস্যজনক মৃত্যু নাবালকের
পূর্ব মেদিনীপুরের কাঁথির সুপার মার্কেটের এক সোনার দোকান থেকে এক নাবালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পূর্ব মেদিনীপুরের কাঁথির সুপার মার্কেটের এক সোনার দোকান থেকে এক নাবালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বছর চোদ্দর সাগর শীট এই সোনার দোকানে কাজ করত। অভিযোগ, এই দোকানের মালিক তাকে খুন করে ঝুলিয়ে দেয়। পুলিশ জানায় যে ওই দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পাশাপাশি কেন তিনি এক নাবালককে কাজে নিয়োগ করেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাগরের বাড়ি কাঁথির বাসুদেববেরিয়া। কয়েক মাস ধরে সে এই দোকানে কাজ করছিল। এই দোকানের ওপরে একটা থাকার জায়গা আছে। সেখানে থাকত সে। সেখানেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে হলদিয়ার ভবানীপুর এলাকায় শুক্রবার সুদীপ দোলাই নামের বছর সতেরোর এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় যে সে সিলিং থেকে ঝুলে আত্মহত্যা করেছে। কী কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ। তার বাড়ি হলদিয়া এলাকায়। তবে মামির বাড়িতে থাকত বড়ঘষীপুর হাইস্কুলের এই ছাত্র।
-
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
মোদী কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা? ১২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য?












Click it and Unblock the Notifications