বিজেপি জিতবে কংগ্রেসের তিনগুন আসনে! বুকিদের মতে লোকসভায় কে কত

প্রথম তিন দফায় দেশের অর্ধেকেরও বেশি আসনে ভোট হয়ে গিয়েছে। ৫৪৩টির মধ্যে ইতিমধ্যে ৩০৩টি আসনের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে।

প্রথম তিন দফায় দেশের অর্ধেকেরও বেশি আসনে ভোট হয়ে গিয়েছে। ৫৪৩টির মধ্যে ইতিমধ্যে ৩০৩টি আসনের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। এই তিন দফার ভোটের ভিত্তিতেই বুকিরা ইতিমধ্যে বিজেপির হয়েই গলা ফাটাতে শুরু করেছে। বুকিদের মতে বিজেপিই এবার এগিয়ে থাকছে, লোকসভা নির্বাচনে, সেখানে কংগ্রেসের জন্য থাকছে একরাশ হতাশা।

তিন দফা দেখে বুকিদের মত

তিন দফা দেখে বুকিদের মত

প্রথম এবং দ্বিতীয় দফায় যেমন উত্তর প্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের গুরুত্বপূর্ণ অনেক কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে, তৃতীয় পর্বেও ধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নতুন আসন কেরালার ওয়ানাডে ভোট হয়ে গিয়েছে। এসব দেখেই বুকিরা এগিয়ে রাখছে মোদীর নেতৃত্বাধীন বিজেপিকেই।

২০১৯-এ কে কত, জানাল বুকিরা

২০১৯-এ কে কত, জানাল বুকিরা

২০১৯-এর নির্বাচনের যে সম্ভাব্য ফলের কথা জানিয়েছেন বুকিরা, তাতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। সংখ্যাগরিষ্ঠতা থেকে খানিকটা দূরেই থেমে যাবে তারা, এমন আভাস দিয়েছেন বুকিরা। তাঁদের মতে, ২০১৯-এর নির্বাচনে বিজেপি জিতবে ২৪৫টি আসনে। সেখানে কংগ্রেস পাবে মাত্র ৭৭ আসন।

কংগ্রেসের উত্তরণ, নৈব নৈব চ

কংগ্রেসের উত্তরণ, নৈব নৈব চ

রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, এবার এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তবে সংখ্যাগরিষ্ঠতার ধারেকাছেই থাকবে তারা। বিজেপি এবার আর একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। একইসঙ্গে কংগ্রেসও যে ভরাডুবির পর উঠে আসবে, তেমন সম্ভাবনাও নেই বলে মনে করছেন বুকিরা।

২০১৪-র ফল ও ২০১৯

২০১৪-র ফল ও ২০১৯

২০১৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপি একাই লোকসভাতে ২৮২ টি আসন পেয়েছিল। এনডিএ পেয়েছিল ৩৩৬টি আসন। কিন্তু এবার এনডিএ ২৮২টি আসন পাবে কি না, তা নিয়ে সংশয় রয়ে যাচ্ছে। ক্ষমতায় ১০ বছর থাকার পর ২০১৪ সালে কংগ্রেস মাত্র ৪৪টি আসন জিতেছিল।

ম্যাজিক ফিগার অধরা

ম্যাজিক ফিগার অধরা

এবার সেই সংখ্যাটা বাড়বে। তবে ১০০ পার হতে পারবে না কংগ্রেস, এমনটাই জানাচ্ছেন বুকিরা। উল্লেখ্য, সরকার গড়তে ম্যাজিক ফিগার ২৭২। এবার এককভাবে কারও সেই সংখ্যা ছোঁয়ার সম্ভাবনা নেই। বিজেপিও থাকবে প্রায় ৩০টি দূরে। অন্যদের সমর্থনে সরকার গড়ার সম্ভাবনা বিজেপিরই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+