Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fact Check Unit অসাংবিধানিক, কেন্দ্রের সংশোধনী খারিজ করে কী নির্দেশ দিল হাইকোর্ট

কেন্দ্রের তৈরি Fact Check Unit-কে অসাংবিধানিক ঘোষণা করল বম্বে হাইকোর্ট। তথ্য সম্প্রচার আইনে যে সংশোধনী এনে এই ফ্যাক্স চেক ইউনিট তৈরি করেছিল কেন্দ্র তা খারিজ করে অবিলম্বে ফ্যাক্ট চেক ইউনিট খারিজ করার নির্দেশ দিয়েছে আদালত। একাধিক ভুয়ো খবর এবং তথ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া থেকে আটকাতে ফ্যাক্টচেক ইউনিট তৈরি করেছিল মোদী সরকার।

সমাজমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই সব তথ্য প্রকাশ্যে আনতে যে ফ্যাক্ট চেক ইউনিট তৈরি করা হয়েছিল সেটা অসাংবিধানিক বলে জানিয়েছে বম্বে আইকোর্টের বিচারপতি অতুল চান্দুরকর। তিনি বলেছেন সংবিধানের মোদী সরকার তথ্য এবং প্রযুক্তি আইনে যে সংশোধনী এনে এই ফ্যাক্ট চেক ইউনিট তৈরি করেছিলেন সেটি সংবিধানের ১৪ এবং ১৯ নম্বর ধারাকে লঙ্ঘন করছে।

Bombay High Court
Photo Credit: PTI

সংবিধানের ১৪ নম্বর ধারায় বলা হয়েছে সমানাধিকারের কথা আর ১৯ নম্বর ধারায় বলা হয়েছে কথা বলার স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতার কথা। সেই সঙ্গে ১৯(১) নম্বর ধারায় আবার বলা হয়ছে মত প্রকাশের স্বাধীনতা এবং অধিকারের কথা। ২০২৩ সালে মোদী সরকার তথ্য এবং প্রযুক্তি আইনে সংশোধনী এনে এই ফ্যাক্টচেক ইউনিট তৈরি করেছিল মোদী সরকার।

তাতে বলা হয়েছিল এই ফ্যাক্ট চেক ইঅনিট সমাজমাধ্যমে প্রকাশিত একাধিক সরকারি তথ্য ভুল ভাবে প্রচার করা হচ্ছে না সঠিকভাবে প্রচার করা হচ্ছে সেটা খতিয়ে দেখবে। এবং সেটা চিহ্নিত করে সংশ্লিষ্ট সমাজ মাধ্যমকে সতর্ক করবে। এবং তার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ করবে।

প্রসঙ্গত উল্লেখ্য ফ্যাক্ট চেক ইউনিটের উপরে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কৌতুকাভিনেতা কুণাল কামরা সহ বেশ কয়েকজন। তাঁরা দাবি করেছিলেন এই ফ্যাক্ট চেক ইউনিটে স্থগিতাদেশ দেওয়া হোক। গত জানুয়ারি মাসে দুই বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হয়। তারপরে তৃতীয় বিচারপতি হিসেবে চান্দুরকরের বেঞ্চে মামলার শুনানি হয়।

সুপ্রিম কোর্টও জানিয়েছে যে বম্বে হাইকোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নিয়ে কোনও কমিটি গঠন করা যাবে না এবং এর বিজ্ঞপ্তিতেও স্থগিতাদেশ জারি থাকবে বলে জানিযে দিয়েছে সুপ্রিম কোর্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+