অযোধ্যার রাম মন্দিরে বোমাতঙ্ক, মেইল মারফত এসেছে হুমকি বার্তা, ভয়ের বাতাবরণ মন্দির চত্বর জুড়ে
অযোধ্যার রাম মন্দিরে বোমাতঙ্কের হুমকি ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল গোটা এলাকা জুড়ে। মঙ্গলবার এই হুমকি পাওয়ার পর সাইবার থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। কোথা থেকে এই হুমকি বার্তা এসেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্রের খবর, সোমবার গভীর রাতে রাম জন্মভূমি ট্রাস্টের দপ্তরে একটি হুমকিমূলক ইমেল এসে পৌঁছায়। মেইলে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সঙ্গে সঙ্গেই বিষয়টি অযোধ্যা প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলিকে জানানো হয় এবং মন্দির চত্বরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

হুমকির খবর ছড়িয়ে পড়তেই রাম মন্দির চত্বর এবং সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। বিএসএফ ও এনএসজি-এর টিমও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গিয়েছে। মন্দিরে প্রবেশকারী দর্শনার্থীদের কড়া তল্লাশি চালাচ্ছে প্রশাসন।
হুমকির জেরে শুধু অযোধ্যা নয়, বারাবাঁকি, গোঁড়ি, সুলতানপুর-সহ একাধিক পার্শ্ববর্তী জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সাইবার সেল জানিয়েছে, ইমেলটি কোথা থেকে পাঠানো হয়েছে, কে পাঠিয়েছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে।
সাইবার থানার এক আধিকারিক জানান, "ইমেলের উৎস খুঁজে পেতে আইপি ট্র্যাকিং এবং সার্ভার লগ অ্যানালাইসিস করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই হুমকিদাতাকে চিহ্নিত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী"।
রাম জন্মভূমি ট্রাস্ট সূত্রে জানা গেছে, মন্দির নির্মাণের সময় থেকেই নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা জারি ছিল, তবে এ ধরনের ইমেল হুমকি প্রথমবার নয়। তবে এতটা স্পষ্ট ও সুনির্দিষ্ট হুমকি এবারই প্রথম, তাই উদ্বেগ আরও বেড়েছে।
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি গুজব বা ভুল তথ্য না ছড়াতে সামাজিক মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। হুমকির পিছনে আদৌ কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা, কিংবা কোনও দুষ্কৃতী চক্রের ষড়যন্ত্র আছে কিনা; তা জানতেই তদন্ত জোরদার করা হয়েছে।
রাম মন্দিরে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েনের কথাও ভাবা হচ্ছে। তদন্তে অগ্রগতি হলে আরও তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications