খাবার জোটেনি দীর্ঘদিন, বোকারোয় অনাহারে মৃত্যু চল্লিশোর্ধর, প্রশ্নের মুখে প্রশাসন
খাবার জোটেনি দীর্ঘদিন, বোকারোয় অনাহারে মৃত্যু চল্লিশোর্ধর, প্রশ্নের মুখে প্রশাসন
বিজেপি শাসনের পাঁচ বছরে জোটেনি রেশন কার্ড, আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড। দারিদ্রের চরমসীমায় পৌঁছে গিয়েছে গোটা পরিবার। অনাহারেই মৃত্যু হল ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা চল্লিশোর্ধ এক ব্যক্তির। যদিও প্রশাসনের দাবি অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

অনাহারে মৃত্যু
দীর্ঘদিন ধরেই খাদ্য সংকটে ভুগছিল পরিবার। দারিদ্রসীমার নীচে বাস করলেও ভুখাল ঘসাইয়ের কোনও রেশন কার্ড এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড ছিল না। অথচ পাঁচ বছর ধরে ঝাড়খণ্ড শাসন করেছে বিজেপি। তারপরেই ওই অবস্থা। দীর্ঘদিন অনাহারের কাটাতে কাটাতেই মারা যান ৪২ বছরের ভুখাল ঘসাই।

অসুস্থতাতেই মৃত্যু
যদিও বোকারো জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভুখাল ঘসাইয়ের মৃত্যু হয়েছে অসুস্থতার কারণেই। তিনি বেশিরভাগ সময় বেঙ্গালুরুতে থাকতেন কাজের জন্য। সেখানেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এমনই দাবি করেছেন বোকারোর জেলা কমিশনার মুকেশ কুমার। তিনি রক্তাল্পতায় ভুগছিলেন বলে অভিযোগ করেছেন। তিনি।

পরিবারের জন্য উদ্যোগী প্রশাসন
অনাহারে মৃত্যুর খবর স্বীকার না করলেও জেলা প্রশাসন ভুখাল ঘসাইয়ের পরিবারের জন্য উদ্যোগী হয়েছে। ভুখালের স্ত্রীও রক্তাল্পতায় ভুগছেন তাঁর জন্যও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সরকারি প্রকল্পের আওতায় ঘর তৈরি করে দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও জরুরি পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন।












Click it and Unblock the Notifications