Bhiwani deaths case: ভিওয়ানি হত্যা-কাণ্ডে পুলিশের জালে এক, কড়া নিন্দা মুখ্যমন্ত্রীর

একের পর এক ঘটনার পর বারবার দেশের সহিষ্ণুতা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে এই ধরণের ঘটনায় বারবার ভারতকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কোনও ভাবেই কি থামানো যায় না?

Bhiwani deaths case: হরিয়ানার ভিওয়ানি হত্যা-কাণ্ডে নয়া মোড়। শুক্রবার হরিয়ানার মেওয়াত থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করল রাজস্থান পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম রিঙ্কু সাইনি বলে জানা যাচ্ছে। মৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে রিঙ্কুকে দফায় দফায় জেরা করা হয়।

জবাবে একাধিক অসঙ্গতি পাওয়ার পরেই রিঙ্কুকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ওই ব্যক্তি ঘটনার অন্যতম এক অভিযুক্ত মানু মানসৌরের কাছের আত্মীয় বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে তাঁকেও জেরা করা হচ্ছে বলে খবর। এছাড়াও পুলিশের নজরে আরও বেশ কয়েকন আছে। দীর্ঘই তাঁদের জেরা করা হবে বলে জানা যাচ্ছে।

 ধৃত সাইনি একজন ট্যাক্সি ড্রাইভার।

ধৃত সাইনি একজন ট্যাক্সি ড্রাইভার।

স্থানীয় রাজস্থান পুলিশের দাবি, হরিয়ানার নুহ জেলার ফিরোজপুর এলাকার বাসিন্দা রিঙ্কু। একাধিক প্রমাণ পাওয়ার পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। শুধু তাই নয়, ধৃত সাইনি একজন ট্যাক্সি ড্রাইভার। গো রক্ষক বাহিনীর সঙ্গে যুক্ত সে বলেও দাবি পুলিশের। ফলে মনে করা হচ্ছে, গরু পাচারকারীদের রুখতেই সে এক কাজ করেছে। যদিও ফের একবার = নিজেদের হেফাজতে নিয়ে ধৃত ওই ব্যক্তিকে জেরা করছে রাজস্থান পুলিশ।

 দুটি কঙ্কাল উদ্ধার হয়

দুটি কঙ্কাল উদ্ধার হয়

অন্যদিকে হরিয়ানার ভিওয়ানি হওয়া ঘটনার পর পুড়ে যাওয়া বলেরো গাড়ি থেকে দুটি কঙ্কাল উদ্ধার হয়েছে। ইতিমধ্যে উদ্ধার হওয়া কঙ্কাল গুলিকে পরীক্ষা করা হয়েছে। আর সেখানে স্পষ্ট উদ্ধার হওয়া কঙ্কালগুলি রাজস্থানের ভারতপুর থেকে অপহৃত দু'জনের। বলে রাখা প্রয়োজন, ঘটনার পরেই লোহারুর ডিএসপি জগৎ সিং জানিয়েছেন, গ্রামবাসীরা সকালে তাঁদের খবর দেন একটি দগ্ধ বোলেরো গাড়ি পাওয়া গিয়েছে। তাতে ২ জনের দগ্ধ দেহ রয়েছে। আর সেগুলি ময়নাতদন্তের জন্যে পাঠানো হলে এই তথ্য সামনে এসেছে।

২ যুবককে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ

২ যুবককে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ

বলে রাখা প্রয়োজন, গরুপাচারকারী সন্দেহে ২ যুবককে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ। অপহরণ করে পুড়িয়ে মারার অভিযোগ। আর এই অভিযোগ ঘিরেই তীব্র বিতর্ক তৈরি হয়। ঘটনার পরেই প্রশ্ন উঠতে থাকে সত্যিই কি তাঁরা গিরু পাচারকারী। ইতিমধ্যে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি তাঁর টুইটে লিখছেন, 'যাঁরা এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।'' পুলিশকে এই ঘটনায় গভীরে গিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আর এরপরেই একজনকে গ্রেফতার করা হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+