ভোটের নির্ঘণ্ট বাজতেই বড় ধাক্কা গেরুয়া শিবিরে, বিজেপির হাত ছাড়ল জোটসঙ্গী
ভোটের নির্ঘণ্ট বেজেছে মাত্র ২৪ ঘণ্টা আগেই। এরই মধ্যে অসমে বিজেপির হাত ছেড়ে একলা চলার ঘোষণা করে দিল বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট। যদিও এই ভাঙনে খুব একটা অবাক হননি রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ দুই মাস আগে অনুষ্ঠিত বোড়োল্যান্ড নির্বাচনে দুই দলই আলাদা লড়েছিল। সেখানে বিজেপি অন্যদের হাত ধরে কাউন্সিল দখল করে।

কংগ্রেসের সঙ্গে জোট গড়ছে বিপিএফ
জানা গিয়েছে, বিজেপির হাত ছেড়ে কংগ্রেসের নেতৃত্বাধীন মহাজোটে নাম লেখাচ্ছে বিপিএফ। জানা গিয়েছে, বড়োল্যান্ডের চারটি জেলার ১২টি আসনে লড়াই করবে বিপিএফ। বড়োল্যান্ড রিজিয়নের বাইরে ২৮টি বিধানসভা আসনে মহাজোটকে সাহায্য করবে বিপিএফ।

বিজেপি আগেই বিদায় জানিয়েছিল বিপিএফকে
কংগ্রেস ছাড়াও অসম গণ পরিষদের সঙ্গেও জোট নিয়ে ভাবনাচিন্তা করছিল বলে জানা গিয়েছে সূত্র মারফত। তবে শেষমেশ কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে হাত মেলাল তাঁরা। অবশ্য বিপিএফকে আগেই বিদায় জানিয়ে দিয়েছিল বিজেপি। অসমের বিধানসভা নির্বাচনের আগে সেরাজ্যের মন্ত্রী তথা উত্তরপূর্ব ভারতে বিজেপির চাণক্য হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন, আসন্ন নির্বাচনে বিপিএফ-এর সঙ্গে জোট গড়বেন না তাঁরা।

বোড়োল্যান্ডে বড়া প্রাপ্তি বিজেপির
এর আগে বোড়োল্যান্ডের নির্বাচনে বিপিএফ-এর সঙ্গ না পেলেও নতুন জোট গড়ে মাধ্যমে বাজিমাত করেছিল বিজেপি। নির্বাচন পরবর্তী জোট গঠনের মাধ্যমে বোড়োল্যান্ডে ইউনাইটেড পিপলস পার্টি লিবেরালের সঙ্গে কাউন্সিল গঠন করে বিজেপি। তাছাড়াও গেরুয়া শিবির গণ সুরক্ষা পার্টির সঙ্গেও আলোচনা করছে জোট গড়ার লক্ষ্যে।












Click it and Unblock the Notifications