অন্ধের পরিকল্পনায় জয়পুরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য! কীভাবে পর্দাফাঁস পুলিশের

এক অন্ধ ব্যক্তি তিনজনকে ভাড়া করে এনে ডাকাতি করাল ও ঘটনায় একজন খুনও হয়েছেন।

২০০২ সালে বলিউড সিনেমা আঁখে-র সঙ্গে সাদৃশ্য থাকলেও রিয়েল লাইফের এই গল্পের চিত্রনাট্য খানিক আলাদা। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার অভিনীত সিনেমায় এক সুস্থ মানুষ তিনজন অন্ধকে দিয়ে একটি ব্যাঙ্ক ডাকাতি করিয়েছিলেন। সেই সিনেমা বেশ হিটও হয়েছিল বক্স অফিসে। এবার সামনে এল এমন ঘটনা যেখানে এক অন্ধ ব্যক্তি তিনজনকে ভাড়া করে এনে ডাকাতি করাল ও ঘটনায় একজন খুনও হয়েছেন।

অন্ধের পরিকল্পনায় জয়পুরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য

ঘটনায় পুলিশ ৫৫ বছর বয়সী এক প্রৌঢ়কে রাজস্থানের জয়পুর থেকে গ্রেফতার করেছে। মধ্যপ্রদেশ থেকে তিনজন ভাড়াতেকে দিয়ে ডাকাতি করানোর অভিযোগ রয়েছে। এক উচ্চপদস্থ পুলিশকর্মীর মা-কেও খুন করা হয়েছে বলে অভিযোগ। এই গোটা ঘটনার পরিকল্পনা করেছে অন্ধ ব্যক্তিটি।

সোমবার ওই ঘটনার প্রেক্ষিতে জয়পুর পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। ডাকাতি ও খুনের অভিযোগ আনা হয়েছে। জয়পুর পুলিশ কমিশনার সঞ্জয় আগরওয়াল জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের ধরা হয়েছে। এলাকায় তাঁবু খাটিয়ে আয়ুর্বেদিক ওষুধ বিক্রির ফাঁদ পেতে ডাকাতির পরিকল্পনা করা হয়।

মূল অভিযুক্ত বাদাম সিং (৫৫) চোখে দেখতে পায় না। মনীশ (২২) ও চান্না (২৩) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দুই মহিলাও গ্রেফতার হয়েছে। তার হল বাদামের স্ত্রী গুড্ডি (৫২) ও নন্দিনী (১৯)। কীভাবে গোটা ঘটনা তারা ঘটাল সেটাই তদন্ত করে দেখছে পুলিশ। আর কেউ ঘটনায় জড়িত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+