দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণ, ভস্মীভূত কয়েকটি গাড়ি, মৃত ৮, আহত বেশ কয়েকজন
দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের গেট নং ১-এর কাছে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। এদিন সোমবার সন্ধ্যায় ঘটা এই ঘটনায় উচ্চ নিরাপত্তাযুক্ত এই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
পুলিশ কর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই আরও তিনটি গাড়িতে আগুন ধরে যায়। দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বিস্ফোরণের খবর পেয়েছে।

খবর পেয়ে দ্রুত সাতটি দমকলের ইঞ্জিন এবং ১৫টি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পাঠানো হয়। অল্প সময়ের মধ্যেই দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি।
ফরেনসিক দল ঘটনাস্থল পরীক্ষা করছে। অন্যদিকে, পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং কোনও নাশকতার সম্ভাবনা উড়িয়ে না দিয়েই তদন্ত শুরু হয়েছে।
দিল্লি দমকল বিভাগের তথ্য অনুযায়ী, লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১ এর কাছে একটি গাড়িতে বড় বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগ।
বিস্ফোরণের পর আশেপাশে থাকা আরও তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে সাতটি দমকলের ইঞ্জিন ও দিল্লি পুলিশের স্পেশাল সেল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।












Click it and Unblock the Notifications