গোপন বৈঠকে শরদ পাওয়ারের কাছে বড় 'অফার' বিজেপির! উদ্বেগে কী প্রতিক্রিয়া কংগ্রেস ও শিবসেনার
শনিবার পুনেতে শিল্পপতির বাড়িতে গোপন বৈঠক। পরে তা অবশ্য সবার সামনে এসে পড়ে। এর পরে প্রভাবশালী কংগ্রেস নেতা দাবি করেন, বৈঠকে কী কী প্রস্তাব অজিত পাওয়ার শরদ পাওয়ারের সামনে রেখেছেন। যা নিয়ে শুধু মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতেই নয়, ইন্ডিয়া জোটের মুম্বই বৈঠকের আগে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।
কংগ্রেসের তরফে আরও দাবি করা হয়েছে, শরদ পাওয়ারকে রাজি করাতে অজিত পাওয়ারের মাধ্যমে বড় অফার দেওয়া হয়েছে। তবে শরদ পাওয়ার নাকি বলে দিয়েছেন। বিজেপির সঙ্গে যেতে তাঁর বিন্দু মাত্র আগ্রহ নেই। পাশাপাশি শরদ পাওয়ার আরও বলেছেন, বিজেপির সঙ্গে যাঁরা যাচ্ছেন, তাঁদের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

গত শনিবারের বৈঠকের পরেও শরদ পাওয়ার দাবি করেছেন মহাবিকাশ আঘাদিতেও কোনও বিভ্রান্তি নেই। তবে কংগ্রেস নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহ্বান দাবি করেছেন, অজিত পাওয়ারের মাধ্যমে বিজিপে শরদ পাওয়ারের কাছে বড় প্রস্তাব দিয়েছে।
পৃথ্বীরাজ চৌহানকে উদ্ধৃত করে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, বিজেপির তরফে শরদ পাওয়ারকে কৃষিমন্ত্রীর পদে পাশাপাশি নীতি আয়োগের চেয়ারম্যান পদের প্রস্তাব দিয়েছে। এছাড়াও মেয়ে তথা সাংসদ সুপ্রিয়া সুলে ও ঘনিষ্ঠ বিধায়ক জয়ন্ত পাতিলকে মন্ত্রী করার প্রস্তাবও দেওয়া হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে বারে বারে অজিত পাওয়ারের সঙ্গে দেখা করার জন্য শরদ পাওয়ারকে নিশানা করেছে শিবসেনা। শিবসেনার দলীয় মুখপাত্র সামনায় লেখা হয়েছে, মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বারে বারে শরদ পাওয়ারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কিন্তু শরদ পাওয়ার কোনও বৈঠক পিছিয়ে দিচ্ছেন না। কিছু বৈঠক হয়েছে প্রকাশ্যে আর কিছু গোপনে, যে কারণে মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে।
মহা বিকাশ আঘাদির জোটের সঙ্গী কংগ্রেস এই বৈঠক নিয়ে উদ্বেগে রয়েছে। দলের রাজ্য সভাপতি নানা পাটোলে বলেছেন, বিষয়টি নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতারা আলোচনা করবেন। ইন্ডিয়া জোটেও এব্যাপারে আলোচনা হবে। তাই তিনি এব্যাপারে কিছু বলবেন না বলে জানিয়েছেন।
এত কিছুর পরেও শরদ পাওয়ার নিজের পুরনো অবস্থানেই অনড় রয়েছেন বলে দাবি করেছেন। তিনি বলেছেন, তাঁদের কয়েকজন নেতা ভিন্ন অবস্থান নিয়েছেন। তাঁরা নিজেদের বদলাক কিংবা না বদলাক, তিনি পদ বদল করবেন না বলে জানিয়েছেন।
এরই প্রমাণ হিসেবে মহারাষ্ট্রের বিজেপির বিরুদ্ধে সভা করার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। এছাড়াও আগামী ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের প্রস্তুতি বৈঠক নিয়ে তিনি ব্যস্ত বলে জানিয়েছেন শরদ পাওয়ার।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications