বিজেপিতে ফের কোন্দল! পাটনা বিমানবন্দরে রবিশঙ্কর প্রসাদকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি
বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিভিন্ন জায়গায় কোন্দলের ছবিটা প্রকট হচ্ছে। পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে হাবরা , সর্বত্রই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসছে। এবার একই ছবি উঠে এল বিহারের পাটনাতেও।
বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিভিন্ন জায়গায় কোন্দলের ছবিটা প্রকট হচ্ছে। পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে হাবরা , সর্বত্রই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসছে। এবার একই ছবি উঠে এল বিহারের পাটনাতেও।

উল্লেখ্য, পাটনা সাহিব কেন্দ্র ২০১৯ সালের নির্বাচনে শত্ুঘ্ন সিনাহার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। ওই কেন্দ্রে প্রার্থী করা হয় কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের দাপুটে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদকে। এদিন রবি শঙ্কর প্রসাদ পাটনা বিমানবন্দরে নামতেই ,তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। 'রবিশঙ্কর প্রসাদ গো ব্যাক' স্লোগান জোরদার হয়ে ওঠে পাটনা বিমানবন্দর চত্বরে।
#WATCH Group of BJP workers protest outside Patna airport, raise slogans "Ravi Shankar Prasad, go back, go back! RK Sinha (BJP Rajya Sabha MP) zindabad, zindabad!" #Bihar #LokSabhaElections pic.twitter.com/mFBHaGdiCD
— ANI (@ANI) March 26, 2019
বিক্ষোভকারীদের দাবি, পাটনা সাহিব কেন্দ্রে আর কে সিনহাকে প্রার্থী করতে হবে। উল্লেখ্য, আরকে সিনহা বর্তমানে বিজেপির টিকিটে রাজ্য সভার সদস্য। তাঁকে পাটনা সাহিব কেন্দ্রে প্রার্থী করার দাবি জানাতেই এই বিক্ষোভ বলে খবর।












Click it and Unblock the Notifications