২০১৯ উপনির্বাচনে সিকিমে গেরুয়া নিশানের দাপট! নিজের আসনে জয়ী মুখ্যমন্ত্রী
২০১৯ সালের ২১ শে অক্টোবর দেশের বিভিন্ন প্রান্তে মোট ৫৩ টি আসনে আয়োজিত হয় উপনির্বাচন।
২০১৯ সালের ২১ শে অক্টোবর দেশের বিভিন্ন প্রান্তে মোট ৫৩ টি আসনে আয়োজিত হয় উপনির্বাচন। দেশের দক্ষিণ থেকে উত্তরপূর্ব, উত্তর, মধ্য, পশ্চিম, পূর্ব ভারতের একাধিক রাজ্যে এদিনে উপনির্বাচন ঘিরে চড়তে থাকে রাজনৈতিক কৌতূহলের পারদ। উত্তরপূর্বের সিকিমেও এদিন ভোট ঘিরে বেশ কিছু রাজৈনতিক চমক দেখা যায়।

সিকিমের ৩ টির মধ্যে গ্যাংটক কেন্দ্রে এদিন বিজেপি। এছাড়াও মারটাম-রুমটেক কেন্দ্রে ভোট যুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর বিজেপির সোনাম সেরিং ভেংচুংপা জিতে নেন আসনটি। অন্যদিকে, সিকিমের শাসকদল সিকিম ক্রান্তিকারী মোর্চার নেতা তথা মুখ্যমন্ত্রী পিএস গোলায় জিতে নিয়েছেন পোকলোক কামরাং কেন্দ্রটি।
প্রসঙ্গত, সিকিমে এই নির্বাচন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ তুঙ্গে ছিল। প্রসঙ্গত, ২১ অক্টোবর সিকিমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। গোলয়ের বিরুদ্ধে এখনে লড়াই করেছেন যদু কুমার রাই। আঞ্চলিক দল এসডিএফ এর সঙ্গে এখানে লড়াই করেছে অপর আঞ্চলিক দল সিক্কিম ক্রান্তিকারি মোর্চা। আর এই দুই পার্টির লড়াইয়ের মাঝে দুটি বড় কেন্দ্র কার্যত নিজের দখলে রেখে দিল বিজেপি।












Click it and Unblock the Notifications