দেবশ্রীকে নিয়ে গেরুয়া শিবিরের অবস্থান খোলসা করলেন দিলীপ! দিলেন স্পষ্ট বার্তা

দেবশ্রীকে নিয়ে গেরুয়া শিবিরের পরিস্থিতি খোলসা করলেন দিলীপ!

ঘটনার সূত্রপাত ১৪ অগাস্ট। যেদিন দিল্লিতে বিজেপির দলীয় কার্যালয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায় গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন সেদিন থেকেই পদ্মশিবিরে দেবশ্রী ঝড় অব্যাহত! দেবশ্রী রায় আদৌ বিজেপিতে যোগ দিচ্ছেন কি না, বা তাঁর রাজনৈতিক অবস্থান এখন ঠিক কী! তা এখন লাখ টাকার প্রশ্ন বাংলা রাজনৈতিক চালচিত্রে। আর গোটা পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের দাবি

দিলীপ ঘোষের দাবি


দেবশ্রী প্রসঙ্গ এই মুহূর্তে বাংলার রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। দিল্লিতে বিজেপি শিবিরে তিনি যাওয়ার পরও যোগদান না করেই চলে আসার ঘটনা ঘিরে বিধায়ক তথা অভিনেত্রী আপাতত খবরে। শোনা গিয়েছে, দেবশ্রীর একনও পর্যন্ত বিজেপিতে যোগদান না করার নেপথ্য়ে রয়েছেন শোভন ও বৈশাখী। এই প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ জানিয়েছেন , 'যাঁরা আসতে চাইছেন, তাঁদের বিষয়ে দলে আলোচনা করা হবে। সবাই একমত হলে তবেই দলে নেওয়া হবে।'

দেবশ্রী প্রসঙ্গে দিলীপ

দেবশ্রী প্রসঙ্গে দিলীপ


কয়েকদিন ধরেই খবর ছিল যে বিজেপির রাজ্যসভাপতির বাড়ির সামনে রাত ১০ টা নাগাদ দেখা গিয়েছে দেবশ্রী রায়ের গাড়ি দাঁড়িয়ে যেতে। সেপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন , ' দেবশ্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে। তবে কাল উনি আমার বাড়িতে এসেছিলেন কি না জানি না।'

প্রশ্ন চিহ্ন রয়েছে দেবশ্রীকে নিয়ে!

প্রশ্ন চিহ্ন রয়েছে দেবশ্রীকে নিয়ে!

দিলীপ ঘোষ বিজেপির দফতরে সাংবাদিক বৈঠকে একথাও সাফ করেছেন, যে যাঁরা আসতে চাইছেন তাঁদের নিয়ে আলোচনা হবে। তবে সবাইকেই যে দলে নেওয়া হবে, এটা ঠিক নয়।কাকে নেওয়া হবে তা আমরাই ঠিক করব। এদিন তিনি জানান, এবিষয়ে অনেকেই এখনও একমত হননি। ফলে দেবশ্রীকে নিয়ে বাংলার রাজনীতিতে ধোঁয়াশা এখনই কাটছে না বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+