রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অশালীন আক্রমণ কংগ্রেস নেতার! কড়া নিন্দা বিজেপির

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে টুইটে নিশানা বিজেপির! অবস্থানে অনড় প্রভাবশালী কংগ্রেস নেতা

প্রায় তিন মাস দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এখনও পর্যন্ত তিনি এমন কোনও বিতর্কিত কাজ করেননি যাতে বিভিন্ন মহলে তা নিয়ে আলোচনা হয়। তবে টুইটে প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা উদিত রাজের মন্তব্য, কোনও দেশের এমন রাষ্ট্রপতি পাওয়া উচিত নয়। যা নিয়ে কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি। গেরুয়া শিবিরের প্রশ্ন, কংগ্রেস কি ওই মন্তব্যকে সমর্থন করে?

উদিত রাজের নিশানায় দ্রৌপদী মুর্মু

বুধবার কংগ্রেস নেতা উদিত রাজ টুইটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিশানা করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, তাঁর মতা রাষ্ট্রপতি কোনও দেশেই থাকা উচিত নয়। চামচাগিরিরও সীমা রয়েছে। বলেছেন, গুজরাতের ৭০ শতাংশ মানুষ লবন খান। নিজে লবণ খেয়ে জীবন-যাপন করলে বুঝবেন!
তিনি বলেছেন, বিজেপি তাঁকে সুযোগ ও সম্মান দিয়েছিল। কিন্তু তিনি বেসরকারিকরণ, সংরক্ষণ এবং প্রতিনিধিত্বের মতো বিষয়গুলি নিয়ে তিনি প্রশ্ন করতেই তিনি খারাপ হয়ে যান।

নিন্দা জাতীয় মহিলা কমিশনের

বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার মন্তব্য, দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে নিয়ে অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করেছেন কংগ্রেস নেতা উদিত রাজ। কংগ্রেস কি আদিবাসী সমাজের এই অপমানকে সমর্থন করে, প্রশ্ন তুলেছেন তিনি। অন্যদিকে জাতীয় মহিলা কমিশনের চেয়াররপার্সন রেখা শর্মা কংগ্রেসের নেতার এই মন্তব্যের সমালোচনা করে উদিত রাজের কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন।

 আগেও কটাক্ষ করেছিলেন কংগ্রেসের একাধিক নেতা

আগেও কটাক্ষ করেছিলেন কংগ্রেসের একাধিক নেতা

তবে শুধু উজিত রাজই নন, এর আগে অজয় কুমার এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও দ্রৌপরী মুর্মুকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। অজয় কুমার দ্রৌপগী মুর্মুকে মন্দ বলেছিলেন। অন্যদিকে অধীর চৌধুরী দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে রাষ্ট্রপত্মী শব্দবন্ধ ব্যবহার করেছিলেন।

বক্তব্য তাঁর, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নেই

এদিন উদিত রাজ নিজের অবস্থানকে সমর্থন করে বলেছেন, তাঁর মন্তব্যের সঙ্গে কংগ্রেসের কোনও যোগ নেই। তাঁর প্রার্থীপদ এবং প্রচার ছিল আদিবাসীদের নামেই। তবে এর অর্থ এমন নয়, যে তিনি আদিবাসী নন। উদিত রাজ বলেছেন, তাঁর হৃদয় কাঁদে যখন তফশিলি জাতি/ উপজাতিরা উঁচু জায়গায় পৌঁছন। তবে তারা সেই পর্যায়ে পৌঁছে তাঁদের সম্প্রদায়কে ছেড়ে মুখবন্ধ করে থাকেন।

 মন্তব্য উদ্বেগের এবং দুর্ভাগ্যজনক

মন্তব্য উদ্বেগের এবং দুর্ভাগ্যজনক

শেহজাদ পুনাওয়ালা বলেছেন, উদিত রাজ এবং কংগ্রের কেউ বিবৃতি দিয়ে তাদের হাত ধুয়ে ফেলতে পারে না। তিনি কংগ্রেসকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, কংগ্রেসকে জানাতে হবে, তারা উদিত রাজ্যের মন্তব্য নিয়ে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে কিনা। বিষয়টি কংগ্রেসের মানসিকতা বলেও মন্তব্য করেছেন তিনি।
অন্যদিকে বিজেপির জাতীয় মুথপাত্র সম্বিত পাত্র বলেছেন, কংগ্রেস নেতা উজিত রাজ রাষ্ট্রপতি মুর্মুকে লক্ষ্য করে যেসব মন্তব্য করেছেন, তা উদ্বেগের এবং দুর্ভাগ্যজনক। এটি তাদের আদিবাসী বিরোধী মানসিকতাকে প্রতিফলিত করে বলেও মন্তব্য করেছেন সম্বিত পাত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+