তাঁর সঙ্গেই আছে ৫৪ বিধায়কের সমর্থন, দাবি অজিত পাওয়ারের! সুপ্রিম কোর্টে ৩ চিঠি পেশ
তিনিই এনসিপির পরিষদীয় দলের নেতা। তাঁর সঙ্গেই রয়েছে ৫৪ জন বিধায়কের সমর্থন। ২২ নভেম্বর লেখা চিঠিতে এমনটাই দাবি করেছিলেন অজিত পাওয়ার।
তিনিই এনসিপির পরিষদীয় দলের নেতা। তাঁর সঙ্গেই রয়েছে ৫৪ জন বিধায়কের সমর্থন। ২২ নভেম্বর লেখা চিঠিতে এমনটাই দাবি করেছিলেন অজিত পাওয়ার। চিঠি দিয়েছিলেন বিজেপিকে। সেই চিঠি বিজেপি দিয়েছিল রাজ্যপাল ভগত সিং কোশিয়ারিকে। এদিন সেই চিঠিই সুপ্রিম কোর্টে পেশ করে কেন্দ্র। সঙ্গে আরও ২ চিঠি পেশ করা হয়।

বিজেপিকে সমর্থনের অজিত পাওয়ারের চিঠি রাজ্যপালের কাছে
বিজেপিকে সমর্থনের এনসিপি পরিষদীয় নেতা অজিত পাওয়ারের চিঠি পৌঁছে গিয়েছিল রাজ্যপালের কাছে। সুপ্রিম কোর্টে সরকারের দেওয়া ব্যাখ্যায় বলা হয়েছে, রাজ্যপাল সরকার গঠনের জন্য বেশ কয়েকদিন অপেক্ষা করেছেন। এরপরেই তিনি বিজেপিকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান। কিন্তু বিজেপি জানায়, তারা সরকার গঠন করতে পারবে না। এরপর রাজ্যপাল শিবসেনাকে ডাকেন। তারাও জানিয়ে দেয় সরকার গঠন করার মতো জায়গায় তারা নেই। এরপর এনসিপিও একই কথা জানায়। এই পরিস্থিতিতে রাজ্যপাল রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছিলেন। সুপ্রিম কোর্টে জানিয়েছে সরকার।

সুপ্রিম কোর্টে পেশ চিঠি
সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন ফড়নবিশকে সরকার গঠনের জন্য আমন্ত্রণের চিঠি পেশ করেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কি রাজ্যপালের বিকল্প, সলিসিটর জেনারেল প্রশ্ন করেন।

২২ নভেম্বর রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের সুপারিশ
সলিসিটর জেনারেল আরও বলেন, রাজ্যপাল ২২ নভেম্বর রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়ার সুপারিশ করেন। আৎ পরের দিন সকালে অর্থাৎ ২৩ নভেম্বর রাজ্যপাল কোশিয়ারি দেবেন্দ্র ফড়নবিশকে সরকার গঠনের জন্য চিঠি লেখেন।

সুপ্রিম কোর্টে রাজ্যপালের ব্যাখ্যা
সুপ্রিম কোর্টে এদিন মহারাষ্ট্রের রাজ্যপালের তরফে জানানো হয়েছে, তিনি যে চিঠি পেয়েছিলেন তাতে, দেবেন্দ্র ফড়নবিশকে ১৭০ জন বিধায়কের সমর্থন জানানোর ইঙ্গিত ছিল।
সুপ্রিম কোর্টে তিন সদস্যের বেঞ্চে মহারাষ্ট্র নিয়ে শুনানি চলছে।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications