হিন্দুত্ব ইস্যুতে সলমন খুরশিদের লেখা বইয়ের অংশ নিয়ে তুঙ্গে বিতর্ক, চরম তোপ বিজেপির
হিন্দুত্ব ইস্যুতে সলমন খুরশিদের লেখা বইয়ের অংশ নিয়ে তুঙ্গে বিতর্ক, চরম তোপ বিজেপির
প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদের লেখা 'সানরাইজ ওভার আযোধ্যা' বইকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস নেতার লেখা এই বইতে একটি অংশে হিন্দুত্ব নিয়ে যে লাইনগুলি লেখা রয়েছে, তাই মূলত আপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বিরোধীদের। সেখানে হিন্দুত্বের একটি দিককে কট্টরপন্থী বোকো হারাম ও আইএআইএসের সঙ্গে তুলনা করা হয়েছে। কংগ্রেস নেতার 'সানরাইজ ওভার আযোধ্যা' বইটির বিরুদ্ধে ইতিমধ্যেই দায়ের হয়েছে মামলা। উল্লেখ্য, এই বইতে রামজন্মভূমি-বাবরি মসজিদ ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টের বক্তব্যের প্রেক্ষিতে একাধিক অংশ লেখা রয়েছে।

বইতে লেখা রয়েছে, 'সনাতন ধর্ম ও ধ্রুপদী হিন্দুত্ব যাকে সন্ন্যাসী ও সন্তরা চেনেন সেই দিকটিকে একদিকে সরিয়ে রাখা হচ্ছে।' তাঁর বইতে লেখা রয়েছে 'রোবাস্ট ভার্সান অফ হিন্দুত্ব' এর হাত ধরে এমনটা ঘটছে। এক্ষেত্রে রাজনৈতিকভাবে হিন্দুত্বের প্রসঙ্গকেও নিজের বইতে তুলে ধরেছেন সলমন খুরশিদ। প্রসঙ্গত , এদিন বিতর্কের কেন্দ্রে থাকা এই বই বুধবারই মুক্তি পেয়েছে। কংগ্রেস নেতা পি চিদাম্বরম ও দিগ্বিজয় সিংয়ের হাত ধরে এই বই প্রকাশিত হয়। বইটির যে অধ্যায় নিয়ে বিতর্ক তুঙ্গে রয়েছে সেই অধ্যায়ের নাম 'দ্য স্যাফ্রন স্কাই'। জেহাদিদের সঙ্গে হিন্দুত্বের একটি দিককে তুলনার অভিযোগ রয়েছে এই বইয়ের বিরুদ্ধে। আর সেই কারণেই দিল্লিতে বিবেক গর্গ ও বিনীত জিন্দাল নামের দুইজন আইনজীবী এই ইস্যুতে মামলা দায়ের করেছেন। তাঁরা দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
সলমন খুরশিদের এই বইতে বোকো হারাম ও আইএসআইএস-র প্রসঙ্গ তুলে একাধিক বক্তব্য রেখেছেন বলে খবর। এই প্রেক্ষিতে বিজেপি নেতা অমিত মালব্য একটি টুইটে কার্যত তোপ দাগেন সলমন খুরশিদের বিরুদ্ধে। অমিত মালব্য নিজের টুইটে লেখেন 'যে ব্যক্তির পার্টি গেরুয়া সন্ত্রাস কথাটি উল্লেখ করতে পারে, সেই দলের নেতার থেকে এর বেশি কী আসা করা যায়।' এক্ষেতরে উগ্রপন্থা প্রসঙ্গও উত্থাপন করেন সলমন। বিজেপির তরফে জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া জানিয়েছেন, কংগ্রেসের ভাবনা চিন্তা ইতিমধ্যেই এর দ্বারা প্রকাশিত হয়েছে। এদিকে, এই বইয়ের বিতর্ক নিয়ে সলমন খুরশিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। সলমন খুরশিদের লেখা বইতে ১১৩ নম্বর পৃষ্ঠায় বিবিন্ন বিশেষ দিকগুলি উল্লেখ করে বিতর্ক তৈরি হয়েছে। এদিকে এই পরিস্থিতিতে সামনেই যেখানে উত্তর প্রদেশ নির্বাচন সেখানে কংগ্রেস নেতার লেখা এই বই হিন্দু ভোটব্যাঙ্ককে কতটা হাত শিবিরের দিকে আনবে তা নিয়ে রয়েছে জল্পনা। এদিকে ২০২২ নির্বাচনের আগে উত্তর প্রদেশের বুকে বিজেপি বনাম বিরোধী শক্তির লড়াইয়ের মাঝে এই নতুন করে তৈরি হওয়া ইস্যু কতটা প্রভাব ফেলতে পারে তারও মাপদণ্ড খুঁজে চলেছেন বিশেষজ্ঞরা।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications