Kangana Ranaut: 'তিনি মুখপাত্র নন', অভিনেত্রী সাংসদ কঙ্গনাকে নিয়ে হঠাৎ কেন রুষ্ট BJP
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ফের বিতর্কে। বিজেপি অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাওয়াত কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি কৃষক আন্দোলনকে বাংলাদেশের গণ আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন। কঙ্গনা বলেছেন কৃষক আন্দোলন বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। সরকার যদি তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করে তাহলে বাংলাদেশ হতে বেশি সময় লাগবে না বলে মন্তব্য করেছেন বিজেপি সাংসদ।
সাংসদ অভিনেত্রীর এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। এক কথায় বেশ চাপে পড়ে বিজেপি। শেষ অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতোই অভিনেত্রী সাংসদের মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। চাপ বেড়েছিল বিজেপির অন্দরেও। বাংলাদেশের প্রসঙ্গ টেনে কৃষক আন্দোলনকে তুলনা করেছিলেন কঙ্গনা।

তডিঘড়ি বিজেপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় অভিনেত্রী সাংসদ যা মন্তব্য করেছেন সেটা তাঁর ব্যক্তিগত মতামত তার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। কঙ্গনা দলেন মুখপাত্র নন। বিজেপির কঙ্গনার মতামতের দায় ঝেড়ে ফেলে দিয়ে জানিয়েছে মোদী সরকার সবকা সাথ সবকা বিকাশের নীতিতে বিশ্বাস করে। এবং সেই বিশ্বাস নিয়েই কাজ করে চলেছে। দেশে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখা মোদী সরকারের প্রাথমিক কর্তব্য বলেই তারা জানিয়েছেন।
হিমাচল প্রদেশের মান্ডির সাংসদ কঙ্গনা রানাওয়াত সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে অভিযোগ করেছিলেন কৃষক আন্দোলনের নামে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে দেহ। পুড়িয়ে দেওয়া হচ্ছে। কঙ্গনা রানাওয়াতের এই বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী সু্রিয়া সুলে। তিনি অভিযোগ করেছেন যদি বাইরে থেকে কোনও শক্তি দেশের শান্তির পরিবেশ বিঘ্নিত করার চক্রান্ত করছে তাহলে কেন মোদী সরকার তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না।
কংগ্রেস নেত্রী সমাজ মাধ্যমে যে সব শব্দের ব্যবহার কঙ্গনা রানাওয়াত করেছেন তারও তীব্র সমালোচনা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে সাংসদ নির্বাচিত হওয়ার পর দিল্লিতে শপথ নিতে আসার পথে চণ্ডীগড় বিমানবন্দরে এক মহিলা সিআইএসএফ কর্মীর হাতে চড় খেতে হয়েছিল কঙ্গনাকে। সেই মহিলা জওয়ান অভিযোগ করেছিলেন, কৃষক আন্দোলনকারীদের কটুভাষায় আক্রমণ করেছিলেন কঙ্গনা। সেটা তিনি মেনে নিতে পারেননি। কারণ কৃষক আন্দোলনের সামিল ছিলেন তাঁর মা।
-
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা -
অঙ্গ কলিঙ্গের পথে এবার বঙ্গও, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
এপ্রিলে ‘সঙ্কল্পপত্র' প্রকাশে প্রস্তুত বিজেপি, উন্নয়ন ও বদলের প্রতিশ্রুতিতে ভরসা জাগানোর চেষ্টা -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায় -
মমতার প্রচার বন্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা তৃণমূলের কটাক্ষ: ভয়েই মরিয়া পদক্ষেপ -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন












Click it and Unblock the Notifications