বিজেপি কি শিক্ষা পেল মহারাষ্ট্র থেকে! নির্বাচনের আগে চাপ বাড়াচ্ছে অন্য জোট-সঙ্গীরা
মহারাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা থেকেও শিক্ষা নিতে পারল কি বিজেপি! বিজেপি-জোটের ছোট শরিকরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে চাপ বাড়াচ্ছে বড় শরিকের উপর।
মহারাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা থেকেও শিক্ষা নিতে পারল কি বিজেপি! বিজেপি-জোটের ছোট শরিকরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে চাপ বাড়াচ্ছে বড় শরিকের উপর। আর সেই চাপ মাথার উপর নিয়ে শরিকদের সমস্ত দাবি মেনে নিচ্ছে বিজেপি। বলা যায় বিজেপি বাধ্য হচ্ছে মেনে নিতে। আর এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের মতোই অবস্থা হতে পারে অন্য রাজ্যগুলির ক্ষেত্রেও।

জোট ছাড়ার হুমকি বিজেপিকে
এ মাসেই ভোট ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড বিধানসভার সেই নির্বাচনে বিজেপির উপর চাপা বাড়িয়ে তুলছে ছোট শরিকরা। তারা আরও আসন দাবি করছে। নতুবা জোট ছাড়ার হুমকি দিচ্ছে। ফলে বিজেপি পড়েছে শাঁখের করাতে। কোনদিকে যাবে। রাখলেও বিপদ, আর ছাড়লেও বিপদ। এই পরিস্থিতিতে কঠোর না হয়ে, দাবি মেনে নেওয়াই সেরা মনে করছে রাজ্য।

আসন সমঝোতা অমিত ঝাড়খণ্ডে
বিজেপি ঝাড়খণ্ডে প্রার্থী-তালিকা প্রকাশ করে দিলেও জোটসঙ্গী ঝাড়খণ্ড ছাত্র ইউনিয়নের বা এজেএসইউয়ের সঙ্গে আসন সমঝোতা চুক্তি করতে পারেনি। রবিবার বিজেপি সভাপতি অমিত শাহ ও সহ-সভাপতি ওম মাথুরের সঙ্গে এজেএসইউ প্রধান সুদেশ মাহাতোর বৈঠকেও সমাধান সূত্রে বের হয়নি।

শরিকি কোন্দল তুঙ্গে
আসন ভাগাভাগি নিয়ে শরিকি কোন্দল এমন জায়গায় পৌঁছল যে রাজ্য বিজেপির প্রধানের জন্য ঘোষিত আসনে প্রার্থী দিয়েছে শরিক দল স্টুডেন্টস ইউনিয়ন- এজেএসইউ। বিজেপিকে ছাড়ার পাত্র নন তাঁরাও। শিবসেনার মতোই তারা কড়া হল জোটের বড় শরিকের প্রতি।

যে সমীকরণে জটিলতা
আগামী ৩০ নভেম্বর ঝাড়খণ্ডে ভোট। রাজ্যের ৮১ আসনের মধ্যে বিজেপির শরিক দল এজেএসইউ ১৯টি আসনে লড়তে চেয়েছিল। কিন্তু বিজেপি তাঁদের ৯টির বেশি আসন ছাড়তে নারাজ। তা নিয়েই দ্বন্দ্ব। ১২ আসনে প্রার্থী দেয় শরিক দল। ওই আসনে প্রার্থী দেয় বিজেপিও। এজেএসইউ গতবার পাঁচটি আসন জিতেছিল এবং বিজেপি ৩৭টিতে জিতেছিল।

বেঁকে বসেছে লোক জনশক্তি পার্টিও
বিজেপির আরও এক শরিকও বেঁকে বসেছে। লোক জনশক্তি পার্টি এবার ঝাড়খণ্ড নির্বাচনে একা চলার পক্ষপাতী। আবার বিহারের শাসদল জেডিইউও ঝাড়খণ্ডে একা লড়ছে। এই সব দেখে বিজেপি প্রার্থী ঘোষণা স্থগিত করে দিয়েছে। প্রথম তালিকায় ৫২ জনের নাম প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার আগে সব দিক বিচার বিবেচনা করে এগোতে চাইছে বিজেপি।












Click it and Unblock the Notifications