বিধানসভা থেকে লোকসভার প্রচার! মধ্যপ্রদেশে ৪০জন তারকা প্রার্থী বেছে নিল বিজেপি
মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে শেষ তিনটি বারের মতোই এবারও সমস্ত প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে শান্ত করে দিয়ে জয় চাইছে বিজেপি।
মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে শেষ তিনটি বারের মতোই এবারও সমস্ত প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে শান্ত করে দিয়ে জয় চাইছে বিজেপি। ২০০৩ সাল থেকে এখানে একটানা ক্ষমতায় বিজেপি। ২০১৮ সালেও সেই ধারা বজায় রাখতে মরিয়া গেরুয়া শিবির। আগামী লোকসভা ভোটের আগে এটাই হবে মস্ত পাওয়া। আর সেটা মাথায় রেখেই সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে মরিয়া বিজেপি।

৪০ তারকা প্রচারে
মধ্যপ্রদেশে আগামী বিধানসভা নির্বাচনে ও লোকসভা নির্বাচনে ৪০ জন তারকা প্রচারক প্রচার করবেন রাজ্য জুড়ে। তাদের নাম ঠিক করে ফেলেছে বিজেপি। তালিকাও প্রকাশ করে দেওয়া হয়েছে। তার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিশেষ নাম কারা!
প্রচারকদের ৪০ জনের মধ্যে উল্লেখযোগ্য নাম হল - নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, সুষমা স্বরাজ, অরুণ জেটলি, নিতিন গডকড়ি, শিবরাজ সিং চৌহান, যোগী আদিত্যনাথ, বিজয় রূপানি, দেবেন্দ্র ফড়নবীশ, উমা ভারতী, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি, মুক্তার আব্বাস নকভি, হেমা মালিনী, মনোজ তিওয়ারী, কৈলাশ বিজয়বর্গীয় প্রমুখ।

ব্যাপক রদবদল
মধ্যপ্রদেশে ২৩০টি আসনের মধ্যে ১৯৪টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। তাতে ব্যাপক রদবদল হয়েছে। বেশ কয়েকজন বিধায়ককে বসানো হয়েছে। অনেক নতুন মুখ আনা হয়েছে। অনেকের আসন বদলে দেওয়া হয়েছে। যে করেই হোক মধ্যপ্রদেশ জয় ধরে রাখতে মরিয়া বিজেপি। এই তারকা প্রার্থীরাই প্রচারে ফুল ফোঁটাবেন বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications