বাড়ছে ভোটের উত্তাপ, গুজরাট নির্বাচনে প্রথম দফায় ৭০জনের প্রার্থী নাম প্রকাশ বিজেপির
গুজরাত ভোট নিয়ে উত্তাপ ক্রমশ চড়ছে। সেই আবহে গা ভাসিয়ে প্রথম দফায় প্রার্থী তালিকায় ৭০ জনের নাম ঘোষণা করল বিজেপি।
গুজরাত ভোট নিয়ে উত্তাপ ক্রমশ চড়ছে। সেই আবহে গা ভাসিয়ে প্রথম দফায় প্রার্থী তালিকায় ৭০ জনের নাম ঘোষণা করল বিজেপি। দুই দফায় গুজরাতে ভোট হবে ৯ ও ১৮ ডিসেম্বর। বর্তমান মুখ্যমন্ত্রী বিজয় রূপানি রাজকোট পশ্চিম আসন থেকে ভোটে লড়বেন। এদিকে উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল ভোটে লড়বেন মেহসানা থেকে।

বিজেপি যে ৭০ জনের তালিকা প্রকাশ করেছে তার মধ্যে প্রথম দফার ভোটের জন্য ৪৫জনের নাম রয়েছে। এবং দ্বিতীয় দফার ভোটের জন্য ২৫ জনের নাম রয়েছে।
রাজ্যসভা ভোটের সময় বিজেপিতে যোগ দেওয়া রাঘবজী প্যাটেল, ধর্মেন্দ্র সিং জাদেজা, সিকে রাউলজী, মানসিং চৌহান, রামসিং পারমারকে বিধানসভা ভোটে টিকিট দেওয়া হয়েছে।
গুজরাতে মোট বিধানসভা আসন ১৮২টি। আগামী ৯ ও ১৮ ডিসেম্বর দুই দফায় ভোটগ্রহণ চলবে। গুজরাত প্রদেশ বিজেপি সভাপতি জিতু ভাগানিকে ভাবনগর পশ্চিম আসন থেকে লড়তে দেখা যাবে। নতুন তালিকায় গতবারের বেশ কয়েকজন বিধায়ককে বাদ দিয়েই তালিকা প্রকাশ করা হয়েছে।












Click it and Unblock the Notifications