৫০ লক্ষ চাকরি রাজ্যে! নির্বাচনের আগে প্রতিশ্রুতির বন্যায় ‘স্বপ্ন’ দেখাচ্ছে বিজেপি
ভোটের আগে রাজস্থানে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিল বিজেপি। বিজেপির নির্বাচনী ইস্তাহারে জোর দিল কর্মসংস্থানে।
ভোটের আগে রাজস্থানে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিল বিজেপি। বিজেপির নির্বাচনী ইস্তাহারে জোর দিল কর্মসংস্থানে। চাকরি, বেকার ভাতা থেকে শুরু করে মহিলাদের নিরাপত্তা- কী নেই সেই ইস্তাহারে। রাজ্য যখন প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উঠেছে, তখন স্রেফ প্রতিশ্রুতি দিয়েই ভোট-বৈতরণী পার হওয়ার চেষ্টায় নামল বিজেপি।
|
৫ বছরে ৫০ লক্ষ চাকরি
বিজেপির নির্বাচনী ইস্তাহারে পাহাড়প্রমাণ প্রতিশ্রুতি বন্যা দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে ৫০ লক্ষ চাকরি দেওয়া হবে বলে ইস্তাহারের প্রকাশ। সেই ইস্তাহারে ৫ বছরে ৫০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি ছাড়াও বেকারদের বেকারভাতা, বেকারদের এককালীন অর্থপ্রদান, মহিলাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়।

ইস্তাহারের সঙ্গে রিপোর্ট কার্ডও
মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এদিন ইস্তাহার প্রকাশ করেন। উপস্থিত ছিলেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকরও। ছিলেন রাজ্যের অন্যান্য নেতৃবর্গ। এদিন ইস্তাহারের পাশাপাশি রিপোর্ট কার্ডও প্রকাশ করে গেরুয়া শিবির। তুলে ধরা হয় বিগত পাঁচ বছরের খতিয়ান।

বসুন্ধরা রাজের দাবি
এদিন রিপোর্ট কার্ড প্রকাশ করে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে বলেন, পাঁচ বছর আগে ইস্তেহারে যে ৬৬৫টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার মঘ্যে ৬৩০টি প্রতিশ্রুতি তাঁরা পূরণ করতে পেরেছেন। অর্থাৎ ৯৫ শতাংশ কাজ আমরা করতে সক্ষম হয়েছি। সেই সাফল্যের ধারা বজায় রেখে আগামী পাঁচ বছরের জন্যও আমরা একগুচ্ছ কর্মসূচি নিয়েছি।

কোথায় কত চাকরি
আগামী পাঁচ বছরে ৫০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েই ভোট-যুদ্ধে নামছে বিজেপি। আর এই প্রতিশ্রুতিতে সরকারি ক্ষেত্রে ৩০ হাজার চাকরির বার্তা দেওয়া হয়েছে। ২১ বছরের বেশি বয়সিদের মাসে ৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

মেয়েদের স্কুলমুখী করতে
মেয়েদের স্কুলমুখী করতেও প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিল বিজেপি। স্কুলে নিয়মিত খাবার, শারীরিক পরীক্ষার পাশাপাশি ল্যাপটপও দেওয়া হবে। স্কুলের গণ্ডি পেরোলেই এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হবে তাদের। ফের ক্ষমতায় এলে কৃষকদের বিমার জন্যও ২০০ কোটির প্রকল্প চালু করবে বিজেপি।












Click it and Unblock the Notifications