Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'মহাজোট ক্ষমতায় এলে সোম থেকে শনি এক একজন করে প্রধানমন্ত্রী', কটাক্ষ অমিত শাহের

মহাজোট ক্ষমতায় এলে সোমবারে মায়াবতী, মঙ্গলবারে অখিলেশ যাদব, বুধবারে মমতা বন্দ্যোপাধ্যায়, এভাবে সপ্তাহের ছয়দিন আলাদা আলাদা ব্যক্তি প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন।

মহাজোট ক্ষমতায় এলে সোমবারে মায়াবতী, মঙ্গলবারে অখিলেশ যাদব, বুধবারে মমতা বন্দ্যোপাধ্যায়, এভাবে সপ্তাহের ছয়দিন আলাদা আলাদা ব্যক্তি প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন। কারণ মহাজোটে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে জোর লড়াই চলছে। এভাবেই বিরোধী মহাজোটকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

মহাজোট ক্ষমতায় এলে সোম থেকে শনি এক একজন করে প্রধানমন্ত্রী

উত্তরপ্রদেশের কানপুরে সভায় বিরোধীদের কটাক্ষ করে শাহ বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী নিয়ে কোনও দ্বিমত নেই। এনডিএ-র পছন্দ নরেন্দ্র মোদী। বিরোধীদের কোন মুখ রয়েছেন? প্রশ্ন শাহের।

তারপরই কটাক্ষ করে শাহ বলেন, সপ্তাহের ছয়দিন ছয়জন প্রধানমন্ত্রী চেয়ারে বসবেন। সোমবার মায়াবতী, মঙ্গলবার অখিলেশ যাদব, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়, বৃহস্পতিবার শরদ যাদব, শুক্রবার দেবগৌড়া, শনিবার এমকে স্তালিন আর রবিবার গোটা দেশ ঘুমোতে চলে যাবে।

প্রসঙ্গত, এর আগে কলকাতায় বিরোধী মহাজোটের সভায় কেন্দ্রের বিজেপি সরকারকে উতখাতের ডাক দেওয়া হয়েছে। সেই সভায় বিভিন্ন রাজ্যের বড় দলগুলি এমনকী কংগ্রেসও তাঁদের প্রতিনিধি পাঠিয়েছিল। সকলে মিলে বিজেপিকে উতখাতের ডাক দিয়েছে। তার বিরুদ্ধেই এবার কড়া প্রচারে নেমেছে বিজেপি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+