রাজ্যসভায় অভিষেক ভাষণেই কংগ্রেসকে ধুয়ে দিলেন অমিত শাহ, কোন ইস্যুতে কী বললেন তিনি
রাজ্যসভায় বাজেট অধিবেশনের ফাঁকে প্রথম বক্তব্য রাখলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ।
রাজ্যসভায় বাজেট অধিবেশনের ফাঁকে প্রথম বক্তব্য রাখলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। প্রথম ভাষণেই সরকারের সাফল্যকে তুলে ধরার পাশাপাশি বিরোধী কংগ্রেসকে চেনা ঢংয়ে আক্রমণ শানালেন তিনি। জিএসটি, স্বচ্ছ্ব ভারত মিশন নিয়ে যেমন নিজের সরকারের প্রশংসা করলেন, তেমনই কর্মসংস্থান ও অন্যান্য প্রসঙ্গে কংগ্রেস নেতৃত্ব, বলা ভালো গান্ধী পরিবারকে তেড়ে আক্রমণ করেছেন তিনি। ঠিক কী বললেন তিনি? জেনে নেওয়া যাক একনজরে।

বিজেপি প্রসঙ্গে
২০১৪ সালে ভারতবাসী ঐতিহাসিক রায় দিয়ে আমাদের সরকারে এনেছে। মানুষ তাড়াতাড়ি উন্নতি চায়। তাই বিজেপিকে ক্ষমতায় এনেছে। সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও বিজেপি এনডিএ শরিকদের সঙ্গে নিয়ে সরকার গড়েছে। দরিদ্রদের মানোন্নয়নে সরকার দায়বদ্ধ।

কংগ্রেসকে তুলোধোনা
গত সত্তর বছর ধরে একটিই পরিবার দেশ চালিয়েছে। একসময়ে মানুষ ভাবতে শুরু করেছিল এটাই বুঝি নিয়ম। সব আশা শেষ হয়ে গিয়েছিল। আজ নতুন করে মানুষ আশা করতে শিখেছে। নতুন সম্ভাবনা উঁকি দিতে শুরু করেছে।

স্বচ্ছ্ব ভারত
স্বচ্ছ্ব ভারত মিশনে সরকার শৌচালয় বানানোর পণ করেছে। খোলা শৌচের কারণে মহিলাদের গ্রামে-শহরে অপমানিত হতে হয়েছে। গত কয়েকবছরে সরকার স্বছ্ভ ভারত, ক্লিন ইন্ডিয়ার মতো প্রকল্প শুরু করেছে। এখন সমাজের দরিদ্র শ্রেণিও নিজের মতো করে ভাবতে শুরু করেছে।

বিজেপির কাজ
অন্য দলগুলি দারিদ্রতা বিরোধী অভিযানে আওয়াজ তুললেও বিজেপি তা নিয়ে কাজ করেছে। কর্মসংস্থান নিয়ে কাজ করেছে। বিরোধী কংগ্রেস ষাট বছর ক্ষমতায় থাকার পরও কেন দেশের কর্মসংস্থানের এমন বেহাল দশা? নিজেরা এই নিয়ে সরব হয়ে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছেন।

জিএসটি প্রসঙ্গে
কেন্দ্রে বিরোধী দল থাকাকালীন বিজেপি কখনও জিএসটির বিরোধিতা করেনি। ইউপিএ সরকার গণতান্ত্রিক কাঠামোয় আঘাত করেছে। ইউপিএ আমলে রাজ্যগুলির কেন্দ্রের উপর থেকে ভরসা উঠে গিয়েছিল। বিজেপি সেই ভরসা ফিরিয়ে এনেছে বলে অমিত শাহ দাবি করেছেন।












Click it and Unblock the Notifications