মোদী-রাজ্যের ভোট প্রচারে বাংলার নেতারাও, কারা রয়েছেন বিজেপির প্রচারক-তালিকায়

মোদী-রাজ্যের ভোট প্রচারে এবার নামানে হচ্ছে বঙ্গ বিজেপির নেতাদেরও। বিজেপির সেই প্রচারক-তালিকায় রয়েছেন অনেক নেতা-নেত্রী। শনিবার থেকেই টানা তিনদিনের প্রচারে যাচ্ছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

মোদী-রাজ্যের ভোট প্রচারে এবার নামানে হচ্ছে বঙ্গ বিজেপির নেতাদেরও। বিজেপির সেই প্রচারক-তালিকায় রয়েছেন অনেক নেতা-নেত্রী। শনিবার থেকেই টানা তিনদিনের প্রচারে যাচ্ছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মোতবেক বাংলার নেতারাও এবার গুজরাত বিধানসভা নির্বাচনের প্রচারে যেতে চলেছেন।

মোদী-রাজ্যের ভোট প্রচারে বাংলার নেতারাও, কারা রয়েছেন তালিকায়

কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ আসার পরই শনিবার থেকে গুজরাত নির্বাচনের প্রচারক হিসেবে নিজের সফর শুরু করতে চলেছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার ছাড়াও অন্যান্য বঙ্গ বিজেপির নেতারাও একে একে যাবেন গুজরাতের ভোট প্রচারে। অর্থাৎ সুকান্ত ছাড়াও বাংলার অনেককে দেখা যাবে গুজরাতের ভোটে। তাঁরা মোদী-রাজ্যের বিভিন্ন কেন্দ্রে প্রচার কর্মসূচিতে অংশ নেবেন।

শনিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গুজরাতে ভোট প্রচার চালাবেন দলীয় প্রার্থীদের সমর্থনে। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল বিজেপি? পূর্বে তো কোনওদিন এমন সিদ্ধান্ত নেয়নি? বিজেপির পরিকল্পনা, গুজরাতে অনেক বাঙালি ভোটার থাকে। তাই তাঁদের বিজেপিমুখী করতে বাংলার নেতাদের এনে ভোট প্রচারের কৌশল নিয়েছে গেরুয়া শিবিরের নেতারা।

বাঙালি অধিবাসী, কিন্তু কর্মসূত্রে তাঁরা গুজরাতের বাসিন্দা হয়ে গিয়েছেন। মূলত তাঁদের লক্ষ্য করেই বিজেপি এবার বাংলা-আবেগকে হাতিয়ার করতে চাইছে। বাংলার নেতৃত্বকে প্রচারে কাজে লাগানোর চেষ্টা করছে। সেই কারণেই পশ্চিমবঙ্গ থেকে ডাক পড়েছে বাংলার পদ্মশিবিরের নেতাদের। আর এই অভিযানে সুকান্ত মজুমদারই প্রথম জন যিনি গুজরাতের প্রচারে যাচ্ছেন এবার।

আসন্ন ডিসেম্বরের প্রথম সপ্তাহেই গুজরাতে বিধানসভা নির্বাচন। এবার গুজরাতে ত্রিমুখী লড়াই আশা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রবল শক্তিধর হয়ে মোদী-রাজ্যে আত্মপ্রকাশ করছে আম আদমি পার্টি। কংগ্রেস ও বিজেপিকে ভেঙে আম আদমি পার্টি শক্তি বাড়িয়েছে। এবার নির্বাচনে চাই জনতার রায় কোনদিকে যায়, তা নিয়ে বড়ই উদ্বেগ প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিজেপি ও কংগ্রেসের।

বিজেপি ও আম আদমি পার্টি আগে থেকেই প্রচারকে তুঙ্গে তুলেছিল। কংগ্রেস প্রথণ বাড়ি বাড়ি জনসংযোগের পর সবে শুরু করেছে নির্বাচনী জনসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর নিজের রাজ্যে বহু আগে থেকে প্রচারে ঝড় তুলেছিলেন। এবার সেই প্রচারকে ঝড়ে পরিণত করতে বাংলা থেকেও টিম নিয়ে যাচ্ছে বিজেপি। বঙ্গ বিজেপির নেতারা গুজরাতে গিয়ে বাংলার পরিস্থিতি তুলে ধরে বাঙালি আবেগকে ছোঁয়ার চেষ্টা করবেন।

সুকান্ত মজুমদার যেমন শনিবার ভোট প্রচারে যাচ্ছেন গুজরাতে, তারপর একে একে যাবেন অন্য নেতারা। বাংলা থেকে মালদহের ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীকে আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনে কো-ইনচার্জ করেছে গেরুয়া শিবির। মহিলা মোর্চার নেত্রীকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অন্য নেতাদেরও বাংলা থেকে উড়িয়ে নিয়ে গিয়ে মোদী-রাজ্যের নির্বাচনে প্রচার চালাবে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+