BJP New Slogan: অবকী বার ৪০০ পার, তিসরিবার মোদী সরকার! ভোট যুদ্ধে নতুন স্লোগান বিজেপির
BJP New Slogan: দুহাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল অবকী বার ২০০ পার। বিজেপি সেখানে ১০০ পর্যন্ত পৌঁছতে পারেনি। ৭৭-এ আটকে গিয়েছিল। কারণ যে সংগঠন, তা শীর্ষ বিজেপি নেতারাই স্বীকার করেছিলেন। কিন্তু বাংলার বাইরের রাজ্যগুলিতে গেরুয়া শিবিরের অবস্থা অনেকটাই ভাল। অন্তত হিন্দি বলয়ের তিনটি রাজ্য জয়ের পরে বলা যায় সেকথা।
লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি বিজেপি অনেক আগে থেকেই শুরু করেছে। বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায়ই বলে থাকেন, পশ্চিমবঙ্গে তাদের টার্গেট ৩৫ আসন। আর মোদীজির নেতৃত্বে বিজেপির এবার লোকসভায় চারশো আসন পার করে দেবে বলেও দাবি করেন তিনি।

বলা ভাল এবার বিজেপি লোকসভায় চারশোর বেশি আসনের টার্গেট নিয়ে নেমেছে। পাশাপাশি সাধারণ নির্বাচনের স্লোগানের বিষয়েও সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সূত্রের খবর, এবার বিজেপির নির্বাচনী স্লোগান হতে পারে অবকী বার ৪০০ পার, তিসরিবার মোদী সরকার।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে লোকসভা ও বিধানসভা স্তরের আহ্বায়ক ও সহ আহ্বায়কদের সঙ্গে বৈঠক ইতিমধ্যেই শেষ করে ফেলেছে। তার ওপরে ভিত্তি করে রিপোর্ট তৈরি হয়েছে। এছাড়াও মুম্বইয়ের সংস্থাকে দিয়ে লোকসভা ধরে ধরে আলাদা করে রিপোর্ট তৈরি করার কাজ চলছে বলে সূত্রের খবর।
সূত্রের আরও খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা গোটা দেশ সফর শুরু করবেন। মোটামুটি ২২ জানুয়ারি অযোধ্যাকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর শুরু করে দেবেন।
সূত্রের খবর বিজেপির এই স্লোগানটি ছাড়পত্র পেয়েছে এদিনই। নয়াদিল্লিতে দলের সিনিয়র নেতাদের বৈঠক হয় এদিন। সেই বৈঠকে হাজির ছিলেন, সভাপতি জেপি নাড্ডা, সাধারণ সম্পাদক সুলীন বনসাল, ভূপেন্দ্র যাদব, অশ্বিনী বৈষ্ণব এবং মনসুখ মাণ্ডভিয়ার মতো কেন্দ্রীয় মন্ত্রী ও নেতারা।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল আচ্ছে দিন আনে বালে হে। ২০১৯-এ স্লোগান ছিল ফির একবার মোদী সরকার। দুটি নির্বাচনেই বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে জয়লাভ করেছিল। এবার সেরকমই তৃতীয়বার নির্বাচনে নামতে চলেছে গেরুয়া শিবির।
সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, বিজেপির প্রতি মানুষের আস্থা অটুট রয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি তৃতীয়বার ক্ষমতায় আসবে বলে দাবি করেছেন তিনি।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications